বুধবার সাত সকালেই নৈহাটি লোকাল লাগলো আগুন। শিয়ালদায় দাঁড়িয়ে গেল ট্রেন। ট্রেনের ওভারহেড তার থেকে আগুন লেগেছে বলে খবর। যার যেটা ব্যাপক আতংক সৃষ্টি হয় যাত্রীদের মনে। এই ঘটনা দেখে রীতিমতো দৌড় দিতে শুরু করেন যাত্রীরা। মঙ্গলবার কোচবিহারে ট্রেনে গোলমাল দেখা গিয়েছিল। আজ বুধবার ফের দুর্ঘটনার মুখের রেল। শিয়ালদা স্টেশন সব সময়ই জমজমাট। ফার্স্ট লোকালে কাজে রওনা দেন বহুযাত্রী। তখনই ট্রেনে লাগে আগুন। যদিও ট্রেন তখন দাঁড়িয়েছিল।
জানা গিয়েছে যে, বুধবার ভোর ৪টা ১০ মিনিট নাগাদ আগুন লক্ষ্য করেন রেল কর্মীরা। ট্রেনের কামড়ায় ছিলেন না তখন কোন যাত্রী। কারণ ট্রেনে করে এসে যে যার গন্তব্যে চলে গিয়েছিলেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ভোর চারটে বেজে দশ মিনিস্টার শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। তখনই আগুন দেখতে পাওয়া যায়। প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। সেই দেখে আতঙ্ক সৃষ্টি হয় স্টেশন চত্বরে। দৌড় দিতে শুরু করেন যাত্রীরা। বিপদ যাতে না ঘটে সেজন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলা করতে উপস্থিত হন রেল কর্মীরা।
তবে রেল কর্মীদের দেওয়া জলে খুব একটা কাজ হয়নি। অবশেষে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সপ্তাহের মধ্যবর্তী কর্ম দিবসের দিনে অফিস কাচারের সময় যদি ট্রেনে আগুন লাগতো তাহলে বড়সড় বিপদ ঘটে যেত। সেই সময় রেলের কামড়ায় কোন যাত্রী ছিলেন না তাই বাঁচোয়া। অবশেষে বিকল্প ট্রেন আনার পর ৪টে বেজে ১৯ মিনিটে রওনা দেয় সকালের প্রথম নৈহাটি লোকাল।
