সিজন চেঞ্জের সময় খুশকির সমস্যা যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়! বাজার চলতি দামি প্রোডাক্ট ব্যবহার করেও কোনো লাভ হয় না, উলটে চুল পড়ার হার বেড়ে যায়। কিন্তু জানেন কি? বাড়িতেই পাওয়া কিছু উপাদান দিয়ে সহজেই এই সমস্যা দূর করা সম্ভব।
নারকেল তেল ও কারি পাতার ম্যাজিক
একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কয়েকটি কারি পাতা ফোটাতে থাকুন। পাতাগুলি ভালভাবে পুড়ে গেলে মিশ্রণটি ছেঁকে নিন। এবার এই তেল মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। অন্তত আধ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই উপায় অবলম্বন করলে খুশকি কমার পাশাপাশি চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে।
কারি পাতা ও টক দইয়ের মাস্ক
কয়েকটি কারি পাতা বেটে নিয়ে তাতে টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি মাথার তালুতে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই মাস্ক ব্যবহার করলে চুল আরও ঘন ও শক্তিশালী হবে।
নারকেল তেল ও লেবুর রস
নারকেল তেলের সঙ্গে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন। এরপর এটি মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুশকির সমস্যা দূর করার পাশাপাশি মাথার ত্বক ময়েশ্চারাইজ করবে।
আপেল সাইডার ভিনেগারের কার্যকারিতা
আপনার সাধারণ শ্যাম্পুর সঙ্গে কয়েক ফোঁটা আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। এটি চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এবং খুশকির সমস্যা কমায়।
তবে যদি এসব ঘরোয়া উপায়ে কোনো ফল না মেলে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আর নিয়মিত চুল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, নয়তো খুশকি ফিরে আসতে বেশি সময় লাগবে না!
