এ দিন সকাল ৬টা ১২ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশে কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে , রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.১। বঙ্গোপসাগরে এই ভূমিকম্পর উৎস। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে ছিল এর উৎস।
এর উৎসস্থল ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে।
এ দিনই হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রা ভূমিকম্প হয়েছে বলেও জানা গিয়েছে।
সোমবার রাতে, মণিপুরের উরখুল এলাকায় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ৩.২ মাত্রার ভূমিকম্প হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে ১৭৬ কিলোমিটার পূর্বে তীব্র ভূমিকম্প। সকাল ৬ টা ১০ মিনিটে প্রায় ৪ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলা। রাজ্যের উপকূলের জেলায় ভালরকম কম্পন অনুভূত।
