By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: মহাকুম্ভ বিতর্কে মমতা, চা পর্যটনে সাফ বার্তা
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > মহাকুম্ভ বিতর্কে মমতা, চা পর্যটনে সাফ বার্তা
রাজনীতি

মহাকুম্ভ বিতর্কে মমতা, চা পর্যটনে সাফ বার্তা

Jazzbaat 24 Bangla
Last updated: February 25, 2025 2:24 pm
Jazzbaat 24 Bangla
Share
5 Min Read
SHARE
মহাকুম্ভ বিতর্কে মমতা, চা পর্যটনে সাফ বার্তা
👁️ 2
WhatsApp Share on WhatsApp

১৪৪ বছর পর মহাকুম্ভ যোগের যথার্থতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “১৪৪ বছরের বিষয়টা নিয়ে আমি অজ্ঞ। তবে আমি যতদূর জেনেছি ২০১৪ সালেও মহাকুম্ভ হয়েছিল। ১২ বছর অন্তর মহাকুম্ভ হয়” নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ তিনি আরো বলেন,”১৪৪ বছরের বিষয়টি নিয়ে গবেষণা হওয়া উচিত।” মুখ্যমন্ত্রীর মতে, প্রতি বছর গঙ্গাসাগরে পুণ্য স্নান হয়। রাজ্য সরকার তা নিয়ে ‘হাইপ’ তুলতে চায় না। ‌ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য,”আমার যতটা ক্ষমতা আমি ততটাই করতে চাই।” প্রয়াগরাজের মহাকুম্ভের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব ছিল বলেও মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী। ‌ পাশাপাশি মমতা জানিয়েছেন,”ঘটনা বা দুর্ঘটনা হতেই পারে। কিন্তু যথাযত পরিকল্পনা না থাকলে মানুষের দুর্ভোগ বাড়বেই।” একই সঙ্গে তার অভিযোগ, কুম্ভ স্নান নিয়ে তার বক্তব্যকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিকৃত করা হয়েছে। “আমি কোন ধর্মকে অসম্মান করি না, করবো না। আমরা সর্বধর্ম সমন্বয় চাই। অনেকেই আমার বক্তব্যকে বিকৃত করে কুৎসা অপপ্রচার করেছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা” উস্মা প্রকাশ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে দক্ষিণ কলকাতায় তৎকালীন আমরি হাসপাতালের দুর্ঘটনাকে স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,”আমরা রাত জেগে বসে একশোর বেশি মৃতদেহর ময়নাতদন্ত করেছি। সমস্ত পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র এবং চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছি।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ,”যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন,আমার ফোসকা পড়বে না। আমি মুখ্যমন্ত্রী হিসাবে যোগী সাহেবকে শ্রদ্ধা করি। তবে আমার কথা আমি বলব।” মুখ্যমন্ত্রী এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আর্জি জানিয়ে বলেন,”যে পরিবারগুলো স্বজনহারা হয়েছে তারা সবাই যেন ক্ষতিপূরণের আওতায় আসেন। শুধু পুণ্য স্নান করতে গিয়েই নয়, রেল বা সড়কপথে দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের কথাও যান আপনি মাথায় রাখবেন।”

এর পাশাপাশি উত্তরবঙ্গে চা পর্যটন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সে সম্পর্কেও আজ ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “চা উৎপাদন বজায় রেখেই চা পর্যটন হবে উত্তরবঙ্গে” সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের চা পর্যটন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি জানান,”চা বাগানে জমি ফ্রি হোল্ড হয় না, লিজ দেওয়া হয়। সেক্ষেত্রে কোন আইন পরিবর্তন করা হবে না।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,”চা উৎপাদনের কাজে অব্যবহিত ১৫ শতাংশ জমি চা পর্যটনের কাজে লাগানোর জন্য অনুমতি দেয়া হয় হয়েছে। কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ কিছু “ভুতুড়ে দল” চা পর্যটন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে চায়ের জমি চা পর্যটন হিসেবে ব্যবহার করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল। ‌ সেক্ষেত্রে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এই সিদ্ধান্তের ভিত্তিতে চা বাগানের ক্ষতি হবে বলে জানিয়েছিল। সেই বিভ্রান্তি দূর করতেই মঙ্গলবার চা বাগান সম্পর্কিত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী। “চা বাগানে যে জমিতে চা চাষ হচ্ছে তার বাইরে পড়ে থাকা জমিকেই আমরা দেওয়ার কথা বলেছি। কাউকে আমরা একেবারে জমিয়ে দিচ্ছি না। যেখানে আশি শতাংশ স্থান স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। প্রভিডেন্ট ফান্ড ঠিকমতো দিয়েছে কিনা, গ্র্যাচুইটি ঠিকমত দেওয়া হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখে তবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে” জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা পর্যটন যারা করতে চাইছেন তাদের যোগ্যতা রয়েছে কিনা তার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে ‘এস ও পি’ তৈরি করা হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই তবেই চা পর্যটনের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত হবে। ‌ মঙ্গলবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। 6 টি চা বাগানকে তিন বছরের জন্য নিজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”এই তিন বছরের সমস্ত মাপকাঠি বজায় রাখতে পারেন তবেই আগামী ৩০ বছরের লিজ দেওয়া হবে।”

পাশাপাশি আলু চাষীদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী।”আলু চাষীদের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৯০০ টাকা ধার্য করেছে মন্ত্রিসভার বৈঠক” সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান,”ডিভিসির ছাড়া জলে যে মাঠের আলু ভিজে গিয়েছে তার বেশিরভাগটা সরকার কিনে নিয়েছে। এবং সুফল বাংলার স্টলে তা বিক্রি করা হবে। এবং বাকিটা ৩২১ টাকা শস্য বীমার আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে বিমার টাকা রাজ্য সরকার দেবে।” কালীঘাটের স্কাইওয়াক ইতিমধ্যেই শেষের পথে। তার পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দির আগামী অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হবে বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দির সংক্রান্ত যে ট্রাস্ট গঠন করা হয়েছে তা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত পেয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে মোট ১১ জন অফিসার, ইসকন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি, সনাতনী সংঘ, রামকৃষ্ণ মিশনের একজন প্রতিনিধি সহ মোট ২৭ জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।জগন্নাথ দেবের মন্দির সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পাবে হিডকো বলেও জানান তিনি।

You Might Also Like

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে চাপে বাম শিবির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article হার্দিকের হাতে কালো গ্লাভস! স্টাইল নাকি প্রয়োজনীয় সুরক্ষা?
Next Article তৃণমূল কংগ্রেসে তিনিই শেষ কথা।
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?