সুদীপ্ত চট্টোপাধ্যায়
ফের বাঙালির বিশ্বজয়। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি আর্জেন্টিনা চিলি সীমান্তের ‘ওজস দেল সালাদো’ জয় করলেন হুগলির হিন্দু মোটরের যুবক শুভম চট্টোপাধ্যায় ওরফে মাউন্টেনিয়ার রনি। গতকালই পৃথিবীর উচ্চ আগ্নেয়গিরির শীর্ষে পৌঁছেছেন শুভম বলে জানা গেছে। মাউন্টেনিয়ারিং বৃত্তে শুভম মাউন্টেনিয়ার রনি নামেই পরিচিত। এর আগে রাশিয়ার মাউন্ট এলব্রুস পর্বত জয় করেছিলেন রনি। আন্দিজ পর্বতমালার একটি আগ্নেয়গিরি হল ‘ওজস দেল সালাদো’ যার উচ্চতা ২২ হাজার ৬১৫ ফুট বা ৬৮৯৩ মিটার। এই গিরিপথে সবচেয়ে সমস্যা হল অক্সিজেনের স্বল্পতা ও শুষ্ক আবহাওয়া। এই সমস্ত প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বুঝে টানা 11 ঘন্টা পথ অতিক্রম করে শুভম বুধবার পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিতে পৌঁছন। স্বাভাবিকভাবেই শুভম ওরফে মাউন্টেনিয়ার রনির সতীর্থ বা গু গু মুগ্ধদের কাছে এটা বিরাট খুশি ও সাফল্যের খবর। উল্লেখযোগ্য ১৯৩৭ সালে পোল্যান্ডের একটি দল প্রথম এই আগ্নেয়গিরিতে সফল আরোহন করে। গত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের তিন পর্বতারোহী দল এই আগ্নেয়গিরিতে উঠেছেন এর আগে সপ্ত আগ্নেয়গিরি। সামিটের অংশ হিসেবে। ‘ওজস দেল সালাদো’ জয় করেছেন ঠাকুরপুকুরের সত্যরূপ সিদ্ধান্ত। জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দ মোটরের মাউন্টেনিয়ার রনির বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরির শীর্ষে ওঠার ছবি প্রচার মাধ্যমে আসতেই উচ্ছাস ছড়িয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। বাড়ি ফিরলেই রনিকে নিয়ে স্থানীয়ভাবে উন্মাদনা তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না এমনকি স্থানীয় ক্লাব সংগঠন থেকে মাউন্টেনিয়ার সংগঠন তারা রনিকে সম্বর্ধিত করবেন বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, স্প্যানিশ ভাষায় ‘ওজস দেল সালাদো’র অর্থ লবণের চোখ। এই পাহাড়ের উপর ৬৩৯০মিটার উচ্চতায় অবস্থিত ক্রেটার হ্রদ বিশ্বের সবচেয়ে উঁচু হ্রদ বলেও পরিচিত।
