সুদীপ্ত চট্টোপাধ্যায়
লন্ডনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্র বিমানবন্দরের বিধান বিভ্রাটের যাত্রা সুচি সামান্য রদবদল করে আজ লন্ডন পৌঁছেছেন সপারিষদ মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তুমি লন্ডনে পা রেখেছেন তখন গভীর রাত। যদিও বাংলার শিল্প লগ্নির খোঁজে এবং বাংলার গরীমা প্রচারে লন্ডন সফরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সময় নষ্ট করতে নারাজ। কারণ আগামী চারদিন ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। তাই একটু বিশ্রাম নিয়েই ভোরের আলোয় তিনি বেরিয়ে পড়েছেন লন্ডনের রাজপথে। প্রথমে হাইট পার্কে জগিং করতে যান মমতা। সেখানে প্রাত্যহিক শরীর চর্চার পাশাপাশি কখনো দ্রুত লয়ে হেঁটে বা কখনো দৌড়ে শরীরকে ফিট রাখতে তৎপর মমতা বাহিনী। মমতার কথায়
“এটা ওয়ার্ম আপ। চার দিন ধরে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। তাই শরীরটাকে ফিট রাখতে হবে।” হাইড পার্কে শরীর চর্চা করার পর বাকিংহাম প্যালেস দেখতে যান সপারিষদ মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভিড়ে মিশে যান মমতা। প্রাতর্ভ্রমণে বেরোনো লন্ডনের স্থানীয় বাসিন্দার তথা প্রবাসী বাঙালিদের সঙ্গে কথোপকথনও হয় তাঁর। আজ গভীর রাতে ( লন্ডনের বিকেল) লন্ডনে স্থিত ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এখানে বাংলার গৌরবময় অধ্যায় উল্লেখ করে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য এবং শিল্পায়নসহ গোটা দেশে বাংলার হৃতগৌরব পুনরুদ্ধারের কথা তুলে ধরবেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ পরদিন লন্ডনে কাঙ্খিত শিল্প বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এখানেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরে শিল্পায়নে বা শিল্পের গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে তা বিদেশি শিল্পপতিদের কাছে তুলে ধরবেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু লন্ডন বা যুক্তরাজ্যের অনাবাসী ভারতীয় বা শিল্পপতি রায় নয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে ৪০টি দেশ অংশ নিয়েছিল তাদের অধিকাংশ ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকার কথা। শিল্প বৈঠকের পরদিন আরো কয়েকটি শিল্প সংক্রান্ত বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সময় আগামী পরশু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে স্মারক বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজের রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি বাংলার কন্যাশ্রী বাংলার দুর্গা পুজোর উৎকর্ষতা এবং বাংলার সার্বিক উন্নয়ন প্রকল্পের সুফল তুলে ধরে বাংলাই আগামী দিনে দেশের নির্ণায়ক শক্তি হবে সেকথাই প্রতিষ্ঠিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। শুধু অক্সফোর্ড নয় সুচি অনুযায়ী এবারের লন্ডন শহরে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের একাধিক কলেজ না শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দেবেন। আগামী ২৮ মার্চ লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ২৯ মার্চ তাঁর কলকাতায় ফেরার কথা।
