অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর প্যালেস্তেনীয় সহপরিচালক হামদান বাল্লালের উপর হামলা চালিয়েছে একদল ইজরায়েলি। ওই সময় ওই পরিচালককে মারধর করা হয় করা হয় বলে অভিযোগ। তথ্যচিত্রের আরেকজন পরিচালক ইউভাল আব্রাহাম এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইউভাল আব্রাহাম জানিয়েছেন, ‘আমাদের “নো আদার ল্যান্ড” ছবির সহপরিচালক হামদান বাল্লালকে এখাকার বাসিন্দা একটি দল মারধর করেছে। তাঁর মাথায় ও পেটে আঘাত লেগেছে। রক্তপাত হয়েছে। এই পরিচালক আরও জানান, ‘তিনি (হামদান বাল্লাল) অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। কিন্তু সেখান থেকে ইসরায়েলি সেনারা হামদানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর পর থেকে তাঁর কোনো হদিস নেই।’
জানা যাচ্ছে সহ-পরিচালক হামদান বল্লালের উপর হামলা চালিয়েছে একদল ইজরায়েলি। ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্তেনীয় গ্রাম সুসিয়ায় সোমবার এই হামলা করে একদল ইজরায়েলি।১৯৬৭ সাল থেকে ওয়েস্ট ব্যাঙ্ক ইজরায়েলিদের দখলে রয়েছে। ওয়েস্ট ব্যাঙ্কের মাসাফের ইয়াত্তা এলাকায় সুসিয়া গ্রামেই হামদানের বাড়ি।অভিযোগ ওই ঘটনার পরেই ইজরায়েলি বাহিনী হামদানকে তুলে নিয়ে যায় গ্রাম থেকে।তার পর থেকেই পরিচালকের আর কোনও খোঁজ নেই। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এ বছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। গাজায় চলমান ঘটনাপ্রবাহ নিয়ে চার প্যালেস্তেনীয় ও ইসরায়েলি আন্দোলনকর্মী এই তথ্যচিত্রটি বানিয়েছেন। তাঁদেরই একজন হামদান। অন্যদিকে সহ-পরিচালক বাসেল আদ্রা এক মার্কিন সংবাদমাধ্যমকে জানান, সোমবার হামদান তাঁকে ফোন করে সাহায্য চান। সেই মতো তিনি হামদানের বাড়ির কাছে পৌঁছোন। তাঁর অভিযোগ ওই সময়ে হামদানের বাড়ি ঘিরে ফেলেছিন একদল ইজরায়েলি। বাসেল জানান, ঘটনার সময় বাড়ির সামনে ইজ়রায়েলি পুলিশ এবং সেনাও উপস্থিত ছিল। পরিচালক এবং অন্য এক জনকে তুলে নিয়ে যাওয়া হলেও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা স্পষ্ট জানাতে পারেননি বাসেল।জানা গেছে হামদান বাল্লালের সঙ্গে ওই অন্য একজনের নাম নাসের।
তবে এক বিবৃতিতে ইজরায়েলি বাহিনী জানিয়েছে, “সন্ত্রাসীরা ইসরায়েলি নাগরিকদের ওপর পাথর ছুঁড়ে মারার পর প্যালেস্তেনীয় এবং ইসরায়েলিদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ সংঘর্ষ থামাতে গেল সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে। পরে আইডিএফ পাথর ছোঁড়ার অভিযোগে তিনজন প্যালেস্তেনীকে আটক করেছে। আটক হওয়াদের ইসরায়েলি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
Leave a comment
Leave a comment
