By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: নরেন্দ্র মোদীর আগমনের অপেক্ষায় নাগপুরের কেশবকুঞ্জ
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > দেশ > নরেন্দ্র মোদীর আগমনের অপেক্ষায় নাগপুরের কেশবকুঞ্জ
দেশ

নরেন্দ্র মোদীর আগমনের অপেক্ষায় নাগপুরের কেশবকুঞ্জ

Jazzbaat 24 Bangla
Last updated: March 26, 2025 4:49 am
Jazzbaat 24 Bangla
Share
5 Min Read
SHARE
নরেন্দ্র মোদীর আগমনের অপেক্ষায় নাগপুরের কেশবকুঞ্জ
👁️ 2
WhatsApp Share on WhatsApp

অভিজিৎ বসু

আসলে ছাতি যত ৫৬ ইঞ্চি মাপের হোক নিজের কলেজের জোরে ক্ষমতায় টিকে থাকার আওয়াজ যতই তুলুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তাঁকেও কিন্তু চলতি মাসের ৩০ তারিখ নাগপুর আরএসএস এর মুখ্য কার্যালয়ে য্যেতে হচ্ছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আরএসএস মুখ্য কার্যালয়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের এই প্রথম কোনো প্রধানমন্ত্রী আরএসএস হেডকোয়ার্টার এ যাবেন। দেখা করবেন আরএসএস প্রধান মোহন ভগবত এর সাথে। আর এটা নিয়েই হৈ চৈ হুল্লোড় পড়ে গেছে চারিদিকে। নাগপুরে আরএসএস এর সদর কার্যালয় কেশব কুঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী আরএসএস এর কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন।সর্বোপরি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম যাচ্ছেন আরএসএস কার্যালয়ে। চলতি মাসের ৩০ তারিখ মুখোমুখি হবেন মোদী ও ভগবত। নাগপুরের রেশমিবাগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদর দফতর কেশব কুঞ্জ। আর এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী কেশব কুঞ্জে পা রাখবেন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী কেশব কুঞ্জে যাচ্ছেন। এর আগে
কোনো প্রধানমন্ত্রী আরএসএস কেন্দ্রীয় কার্যালয়ে যান নি। প্রধানমন্ত্রী থাকাকালীন গত ১১ বছরে এই প্রথম মোদী কেশব কুঞ্জে যাচ্ছেন। নাগপুরের ভূমিপুত্র আরএসএস এর দ্বিতীয় স্বর সংঘ চালক মাধব সদাশিব গোলওয়ালকার এর নামাঙ্কিত একটি চোখের হাসপাতালের সম্প্রসারণের শিলান্যাস করতে যাবেন মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির তথা প্রথম এন ডি এ সরকারের প্রধানমন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়ি ও কোনোদিন আরএসএস এর কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। আর সেটা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে। একে বলে ঠেলায় পড়লে হাতিকেও নড়ে চড়ে বসতে হয়। যে হাতি নিজের ক্ষমতা প্রদর্শন করেই বেঁচে থাকে কখনও কখনও সেই বিশাল আকৃতির জীবকেও কেন জানিনা একটু মাথা নিচু করে চলতে হয়। কিছুটা নিজেকে গুটিয়ে নিয়ে হুংকার না ছেড়ে। দেশের প্রধানমন্ত্রীর এখন ঠিক সেই অবস্থা। একে চলতি বছরের শেষেই বিহার বিধানসভার নির্বাচন। আর তারপরেই ২০২৬ সালে মাথার ওপর বাজছে পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুর নির্বাচন। সেই নির্বাচন এর আগেই মোদী আর মোহন ভাগবত এর বৈঠক। মোদীর চলে যাওয়া আর এস এস এর সদর দফতরে। এছাড়াও সেই নাগপুরে ঔরঙ্গজেব এর সমাধি নিয়ে যে উত্তেজনার ঘটনায় ঘটেছিল তারপর এই প্রথম মোদী নাগপুর যাচ্ছেন। কারণ তিনি স্পষ্ট ভাবেই তাঁর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে,
আমি স্বয়ং সেবক হিসেবে জীবনের আসল রূপ জেনেছি। যে কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। তাহলে কি এই ছাপান্ন ইঞ্চি মাপের ছাতি নিয়ে ঘুরে বেড়ানো দেশের প্রধানমন্ত্রীর এই করুণ অবস্থা। ঠিক যেনো গরু হারালে এমন হয় যেনো। নিজের ওপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছেন তিনি। আর তাঁর ওপর ভরসা করতে পারছেন না দিল্লির রাজধানী সেই নাগপুরের আর এস এস এর সদর দফতরের কেশবকুঞ্জের কর্তারা। আর তাই তাঁকে সেলাম ঠুকতে যেতে হচ্ছে চার রাজ্যে বিধানসভা ভোটের আগে। তাহলে কী মোদি ম্যাজিক নিয়ে কিছুটা হলেও সন্দেহ দানা বেঁধেছে সংঘের অভ্যন্তরে। আর যে কারণে মোদীকে সেই সন্দেহ দূর করতেই তাঁর এই নাগপুর সফর।

২০০৪ সালে বিজেপি ইন্ডিয়া সাইনিং শ্লোগান দিয়ে দ্বিতীয় এনডিএ সরকার গঠনে ভোটে নামে। রাজনাথ সিংহ তখন সভাপতি। বাজপেয়ির বদলে বিজেপি নেতৃত্ব বিদায়ী উপ প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানিকে মুখ করে প্রচার শুরু করে। আদবানিকে নিয়ে আর এস এসের আপত্তি পাত্তা না দিয়ে ভোটে লড়তে গিয়ে কী পরিণতি হয়, তা বহুচর্চিত ইন্ডিয়া সাইনিং মুখ থুবড়ে পড়ার পর টের পায় বিজেপি। ২০০৪ সালে সঙ্ঘ হাত গুটিয়ে বসে থাকায় কী ঘটেছিল, তা নাড্ডা, মোদি, শাহদের স্মৃতিতে এখনও উজ্জ্বল হয়ে আছে। তারপর এক দশক অপেক্ষায় থাকতে হয় গেরুয়া শিবিরকে। ২০২৪ সালের অষ্টাদশ লোকসভা ভোটের আগে থেকেই সঙ্ঘ প্রধান নানা অছিলায় মোদি সরকার তথা বিজেপির প্রতি সতর্ক বার্তা দিয়েছিলেন। নীরবে হলেও সঙ্ঘের সঙ্গে বিজেপি নেতৃত্বের ঠোকাঠুকি ক্রমে বেড়ে চলছিল। জগৎ প্রসাদ নাড্ডা তো গত লোকসভা ভোটের মুখেই বলে বসলেন, আরএসএসের প্রয়োজন ফুরিয়েছে, বিজেপি নিজের পায়ে দাঁড়াতে শিখে গিয়েছে। ভগবৎ তাঁর একাধিক ভাষণে বলেন, অহংকার বা ঔদ্ধত্য পতন ডেকে আনে। কোনও নিৰ্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের নাম না করে এমনই হুঁশিয়ারি দেন তিনি। আর ভোটে ‘চারশো পার ‘ হুঙ্কার দিয়ে শেষ পর্যন্ত বিজেপিকে ২৪০-এ থামতে হয়েছে।
নাড্ডার মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী সভাপতি বাছাইয়ে নাগপুরের মতামত উপেক্ষা করার সাহস দেখাতে পারবে না বিজেপি নেতৃত্ব। সেকথাও জানেন দীনদয়াল মার্গের বর্তমান ক্ষমতাসীনরা। আর তাই সবদিক সামাল দিতে আসরে নামতে হয়েছে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাই কোনোও লড়াই বা হুংকার নয় একদম আপোষ এর পথকেই বেছে নিলেন সেই দেশের সেরা উজ্জ্বল ৫৬ ইঞ্চি মাপের ছাতির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয় এটাই যে এই ভাবে সংঘকে বাগে আনতে পারেন কিনা সেই জীবনের আসল রূপ জানতে পারা মোদী। যা তিনি সংঘের কাছ থেকেই জানতে পেরেছেন বলে নিজের মুখেই স্বীকার করেছেন তিনি।

You Might Also Like

এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ

এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

বাংলা ও তামিলনাড়ুতে জঙ্গি চক্র ভাঙল, গ্রেফতার ৮

৫৫ মিনিটে দিল্লি-মিরাট, উদ্বোধনে মোদী

দেশীয় কৃষকদের ক্ষতির আশঙ্কা, চুক্তি স্থগিতের দাবি কংগ্রেসের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর প্যালেস্তেনীয় সহপরিচালক গ্রেফতার? খোঁজ নেই হামদান বাল্লালের! উদ্বেগ বিশ্বজুড়ে
Next Article আজকের রাশিফল ২৬ মার্চ ২০২৫: মেষ, বৃষ এবং কর্কট রাশির জন্য শুভ দিন
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?