পরিতোষ সাহা: বীরভূম
রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি এক বছর।তার আগেই শুরু হল দলবদলের খেলা।বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন রামপুরহাট ১ ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দিলীপ দাস।রামপুরহাটে তৃণমূলের দলীয় অফিসে বিজেপি সদস্যকে, দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল শাসিত গ্রাম পঞ্চায়েত খরুন।সেই পঞ্চায়েতের এক বিজেপি সদস্য আরও তিরিশটি বিজেপি সমর্থীত পরিবার বৃহষ্পতিবার তৃণমূল যোগদান করলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি ছেড়ে আসা পঞ্চায়েত সদস্য দিলীপ দাস বলেন,“তিনি বিজেপিতে থেকে কোন কাজ করতে পারছিলাম না।তাই তৃণমূলের মতো ‘সত’ দলে কাজ করার জন্য ঢুকলাম।দিদির উন্নয়ন যোগ্যে সামিল হতে এই দলে যোগ দিলাম।”
রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন,“দিলীপ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে।খরুন গ্রাম পঞ্চায়েতে আমাদের আরও শক্তি বৃদ্ধি হল।”
