কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনে সর্বদল বৈঠকে বুথ লেভেল এজেন্ট চাইল কমিশন
সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভোটার তালিকা নিয়ে এবার আরও সতর্ক নির্বাচন কমিশন। আসন্ন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন অথবা ভবিষ্যতের যেকোনো নির্বাচনে ভোটার তালিকা নিয়ে যাতে কোনরকম বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে সার্বিক সহযোগিতা চাইলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আজ সর্বদল বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিযুক্ত করার আর্জি জানিয়ে রাজনৈতিক দলগুলো দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন উপলক্ষে বিশেষভাবে সংশোধিত ভোটার তালিকা তৈরীর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এই কর্মসূচিকে সফল করতে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দেওয়ার আর্জি জানাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একদিকে যেমন সরকারি আধিকারিক অথবা বুথ লেভেল অফিসাররা, ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জনের কাজ করবেন তার পাশাপাশি রাজনৈতিক দলগুলির যারা বুথ লেভেল এজেন্ট থাকবেন দাঁড়াও সে কাজে তাদের সাহায্য করবেন। অর্থাৎ ভোটার তালিকা গুলো খতিয়ে দেখা তাদের পারিবারিক পরিচয় সম্পর্কে জানা এবং তা কতটা সঠিক সে সম্বন্ধে আলাপ-আলোচনা করে কমিশনের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা যৌথ উদ্যোগে এই সংশোধিত ভোটার তালিকা তৈরি করবেন। যাতে নতুনভাবে তৈরি হওয়া ভোটার তালিকা নিয়ে কোন রকমের বিভ্রান্তি তৈরি না হয়। কারণ নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে আর কোনো রকম বিতর্ক তৈরি হতে দিতে নারাজ বলে জানিয়েছেন রাজ্যে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তরের কর্তারা। বস্তুত ভোটটা তালিকা নিয়ে বিভ্রান্তিক জেরে প্রশ্নের মুখে বারবার রাজনৈতিক দলগুলো দাগ করিয়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে। আর এই পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ কে দূরে সরিয়ে রেখে সুস্থ ও অবাধ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্ভুল ভোটার তালিকা কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভুতুড়ে ভোটার বা ডুপ্লিকেট নম্বর নিয়ে জাতীয় রাজনীতিতে যথেষ্ট শোরগোল পড়েছে। সংসদে লোকসভা ও রাজ্যসভার দুই অধিবেশনে তুমুল হই হট্টগোল হয়েছে। অধিবেশন ওয়াক আউট করেছেন বিরোধী পক্ষরা। রাজ্যে ৬০০ বেশি ডুপ্লিকেট এপিক কার্ড বাতিল করতে হয়েছে। হরিয়ানা গুজরাত পাঞ্জাব বিভিন্ন রাজ্যেও বহু ডুপ্লিকেট এপিক কার্ড বাতিল করা হয়েছে। এই আবহে নদীয়ার কালিগঞ্জ সহ দেশের আটটি বিধানসভা উপনির্বাচনে যাতে নতুন করে নির্বাচন কমিশনের কাজ নিয়ে যাতে কোন রাজনৈতিক বিতর্ক তৈরি না হয় সেদিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রতি রাজ্যে সর্বদল বৈঠকে নির্দেশও দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর আজ সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে বি এল এ বা বুথ লেভেল এজেন্ট নিয়োগের আর্জি জানিয়েছে। যাতে কমিশনের কর্মীদের সঙ্গে সহযোগী হয়ে নির্ভুল ভোটার তালিকা তড়িৎ কাজ আরো সুচারু ভাবে সম্পন্ন করা যায় সেদিকেই সচেষ্ট কমিশন।
