পরিতোষ সাহা:বীরভূম
দিন কয়েক আগেই পুকুরপাড় থেকে ১০ বোমা উদ্ধারের পর,ফের দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।শুক্রবার সকালে লাভপুর থানার গোপালপুর গ্রামের একটি মাঠে কে বা কারা দুটি ড্রাম ভর্তি তাজা বোমা রেখে যাই।স্থানীয় বাসিন্দারা দেখতে পেলে পুলিশকে খবর দিলে,পুলিশ বোমা ভর্তি ড্রাম দুটিকে উদ্ধার করে।বোমা গুলিকে নিষ্ক্রিয় করতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
বীরভূম জেলায় লাগাতার ভাবে ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটছে।চলতি সপ্তাহের সোমবারের পর ফের শুক্রবার পাশাপাশি দুটি থানা এলাকায় বোমা উদ্ধার হল।প্রথমটি উদ্ধার হয় কীর্নাহার থানার লাঙলহাটা গ্রামের একটি পুকুরে ১০ বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।ফের তার পাশের থানা লাভপুরের গোপালপুর গ্রামের একটি মাঠে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,প্রায় ৩৫ বোমা পাওয়া গেছে।
কিন্তু জেলায় এতো বোমা আসছদ কী ভাবে? কারাই বা মজুত করে রাখছে এই বোমা?তবে কি ছাব্বিশের নির্বাচনের আগে এই বোমা মজুত করা হচ্ছিল?উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর,এই বোমা গুলি কারো কাছে মজুত ছিল।আগামীদিনে তীব্র গরমে বোমা গুলি যাতে বিস্ফোরণ না ঘটে,তাই রাতের অন্ধকারে কে বা কারা বোমা গুলি ফেলে দিয়ে গেছে।কারণ,বিগত দিনে এই জেলায় গ্রীষ্মের গরমে বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
