সুদীপ্ত চট্টোপাধ্যায়
————————!!
রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। আরিজ আফতাবের অবসর নেওয়ার তিন মাস পর ১৯৯০ ব্যাচের আই এ এস মনোজ আগরওয়ালকে তার স্থলাভিষিক্ত করল নির্বাচন কমিশন। এতদিন ঐ পদের দ্বায়িত্ব সামলাচ্ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার পূর্ণ সময়ের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে মনোজ আগরওয়াল দায়িত্ব সামলাবেন। ok madam আসন্ন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আগামী বছরের বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন মনোজবাবু। বর্তমানে বন দফতরের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে থাকা মনোজ আগরওয়াল অতীতে স্বরাষ্ট্র প্রশাসন ও কর্মী বর্গ দপ্তরের সচিব হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন। মনোজ আগরওয়াল ছিলেন রাজ্য সরকারের সড়ক নিগমের প্রথম চেয়ারম্যান। একই সঙ্গে তিনি হুগলী বিভাগ ব্রিজ কমিশনের চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব সামলেছেন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে অন্য সব দায়িত্বে অব্যাহতি দিতে হবে। তিনি শুধু মাত্র রাজ্য নির্বাচন দফতরের দায়িত্ব সামলাবেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের তরফে দুইবার নামের তালিকা পাঠানো হলেও তা বাতিল হয়ে যায় ফলে তৃতীয় যে তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেই নির্বাচন কমিশন মনোজ আগরওয়াল এর নাম বেছে নিয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। অবশ্য ভারতের সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের হাতে দেওয়া আছে ৩২৪/৬ ধারা। যাকে প্রয়োগ করে নির্বাচন কমিশন যে কোনো পদক্ষেপ করতে পারে।
