By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ‘অপ্রকৃতিস্থ’ নীতীশকে নেতা করে আবার বিহারে লড়বে বিজেপি, মোক্ষম ইঙ্গিত দিলেন খোদ অমিত শাহ
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > ‘অপ্রকৃতিস্থ’ নীতীশকে নেতা করে আবার বিহারে লড়বে বিজেপি, মোক্ষম ইঙ্গিত দিলেন খোদ অমিত শাহ
রাজনীতি

‘অপ্রকৃতিস্থ’ নীতীশকে নেতা করে আবার বিহারে লড়বে বিজেপি, মোক্ষম ইঙ্গিত দিলেন খোদ অমিত শাহ

Jazzbaat 24 Bangla
Last updated: March 31, 2025 7:54 am
Jazzbaat 24 Bangla
Share
3 Min Read
SHARE
‘অপ্রকৃতিস্থ’ নীতীশকে নেতা করে আবার বিহারে লড়বে বিজেপি, মোক্ষম ইঙ্গিত দিলেন খোদ অমিত শাহ
👁️ 3
WhatsApp Share on WhatsApp


বছর ঘুরলে বিহারে বিধানসভা ভোট। কিন্তু শাসকজোট এনডিএ কাকে সামনে রেখে লড়বে তা স্পষ্ট ছিল না এত দিন। প্রথম কারণ, বর্তমান নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক ভারসাম্য নিয়ে নানা জল্পনা। দ্বিতীয় কারণ, মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে বিহার বিজেপিতে ক্ষোভ। এই পরিস্থিতিতে লালুপ্রসাদ যাদবের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে কার্যত ক্যাপ্টেনই বেছে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকার এবং বিজেপিতে ‘নম্বর- টু’ অমিত শাহ। জল্পনা কার্যত উড়িয়ে ভরামঞ্চ থেকে শাহ জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী হওয়ার পাশাপাশি বলে গেলেন, মুখ্যমন্ত্রী নীতীশের নেতৃত্বেই বিহারে আবার ক্ষমতায় আসবে এনডিএ

এনডিএ জোটে জেডিইউ ছোট দল। বছরের পর বছর ধরে সেই দলেরই নেতা নীতীশ বিহারের মুখ্যমন্ত্রী। যা নিয়ে বিহার বিজেপিতে অসন্তোষ ছিল। তাতে ঘি ঢালে নীতীশের মানসিক ভারসাম্য নিয়ে ওঠা প্রশ্ন। তাই বিহার বিজেপিতে জল্পনা ছিল ষোলোআনা। শাহি সফরে সেই প্রশ্নের উত্তর মিলল কি?

সভা ছিল গোপালগঞ্জে। লালুপ্রসাদের শক্ত ঘাঁটি থেকে কি এ বছরের শেষে হতে চলা বিধানসভা ভোটে এনডিএর নেতার নাম ঘোষণা করবেন শাহ? উদ্দীপনায় টগবগ করে ফুটতে ফুটতে মাঠ ভরাতে কসুর করেননি বিজেপি সমর্থকেরা। ভরা সভা থেকে শাহ তীব্র আক্রমণ শানালেন লালু-আমলকে। মনে করালেন জঙ্গলরাজের কথা। বিঁধলেন পরিবারতন্ত্রকে, সেই সূত্রে গেঁথে নিলেন লালুপুত্র তেজস্বীকে। জানিয়ে দিলেন, গত দু’দশকে কেন্দ্র বিহার নিয়ে অনেক বেশি তৎপর। কারণ ক্ষমতায় নীতীশের নেতৃত্বে এনডিএ সরকার। তার পরেই ভোটের দামামা বাজিয়ে শাহ বলেন, “আমি আশা করব, এ বছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে আবার ক্ষমতায় আসবে এনডিএ।” এতেই স্পষ্ট হয়ে যায়, বিহারে নেতাবদল নিয়ে আপাতত অন্য কিছু ভাবছেন না মোদী-শাহ।

২০ বছর ক্ষমতায় থেকেও মুখ্যমন্ত্রী না হতে পারা বিহার বিজেপি এর পরেও আশাবাদী। তার কারণ, শাহেরই বলা একটা কথা। বিহার বিজেপির একটা বড় অংশ মনে করছে, নীতীশের নেতৃত্বে ক্ষমতায় আসার কথা বলেছেন শাহ, মুখ্যমন্ত্রী কে হবেন তা বলেননি। শাহের না বলা শূন্যস্থান নিজেরাই পূরণ করে নিয়েছে বিহারের পদ্মশিবির। কিন্তু কপালে ভাঁজও আছে। বিহারের সঙ্গে ইদানীং বন্যা কথাটা সমার্থক হয়ে উঠেছে। ফি বছর বন্যায় রাজ্য ভাসে। তবুও ভ্রুক্ষেপ নেই সরকারের। গ্রাম থেকে শহর, জমা জলে হাবুডুবু খায়। ক্ষুব্ধ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় স্থানীয় নেতা-কর্মীদের। অসন্তোষ টের পেয়েই শাহ গোপালগঞ্জের সভা থেকে ঘোষণা করেছেন, জিতে ফিরে ৫ বছরের মধ্যে বিহারকে বন্যামুক্ত করে দেওয়া হবে।

শাহি ভাষণকে অবশ্য পাত্তা দিচ্ছে না লালুর দল আরজেডি। মুখপাত্র শক্তি সিংহ যাদব পাল্টা শাহকেই গুজরাতে জঙ্গলরাজ চালানোর নায়ক হিসেবে তুলে ধরেছেন। তাঁর প্রশ্ন, বিহারের জন্য কেন্দ্রের মোদী সরকার গত ২০ বছরে কী করেছে? বিহারের মানুষের পরিযায়ী শ্রমিক হওয়া ঠেকাতে কী পদক্ষেপ করেছেন মোদীজি?

অমিত শাহ নিজেও জানেন বিহারে এ বার লড়াই কঠিন। নীতীশকে নিয়ে টানাপড়েনের পাশাপাশি বেকারত্ব নিয়ে জনঅসন্তোষ ক্রমশ ডানা মেলছে। দানা বাঁধছে প্রতিষ্ঠানবিরোধী মেঘ। তার মোকাবিলা করা সহজ না। তাই আগেভাগেই সংগঠনকে ‘মিশন মোডে’ ঢুকে পড়ার নির্দেশ।

You Might Also Like

রাজ্যসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল, বিধানসভায় হাজিরার নির্দেশ

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ‘আমি রামকৃষ্ণের হিন্দু ধর্ম মানি, ওদেরটা হিন্দু-বিরোধী’, রেড রোড থেকে স্পষ্ট বার্তা মমতার
Next Article মধ্যপ্রাচ্যে অশান্তির মেঘ, ট্রাম্পের বোমা হুমকির পর মিসাইল তাক করল ইরান, মহাযুদ্ধের পথে এগোচ্ছে বিশ্ব?
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ
দেশ February 25, 2026
বাংলায় শিক্ষক নিয়োগ শুরু, প্রথম দিনেই ৭০ জনকে সুপারিশপত্র
রাজ্য শিক্ষা February 25, 2026
ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?
দেশ বিদেশ February 25, 2026
ড্রাম বিস্ফোরণে মৃত্যু ৯ বছরের শিশুর
রাজ্য February 25, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ
  • বাংলায় শিক্ষক নিয়োগ শুরু, প্রথম দিনেই ৭০ জনকে সুপারিশপত্র
  • ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?
  • ড্রাম বিস্ফোরণে মৃত্যু ৯ বছরের শিশুর
  • SIR কাজে ব্যস্ত বিচারক, থমকে আদালতের কাজ

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?