By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: গদ্দার বিতর্কে ‘বন্ধু’র পাশে পিকে! কুনাল কামরাকে নিয়ে কী বললেন জন সুরাজ প্রধান?
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > গদ্দার বিতর্কে ‘বন্ধু’র পাশে পিকে! কুনাল কামরাকে নিয়ে কী বললেন জন সুরাজ প্রধান?
রাজনীতি

গদ্দার বিতর্কে ‘বন্ধু’র পাশে পিকে! কুনাল কামরাকে নিয়ে কী বললেন জন সুরাজ প্রধান?

Jazzbaat 24 Bangla
Last updated: March 31, 2025 10:44 am
Jazzbaat 24 Bangla
Share
3 Min Read
SHARE
গদ্দার বিতর্কে ‘বন্ধু’র পাশে পিকে! কুনাল কামরাকে নিয়ে কী বললেন জন সুরাজ প্রধান?
👁️ 1
WhatsApp Share on WhatsApp

স্ট্যান্ডআপ কমেডি শোয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে গদ্দার বলেছেন। তাই কুনাল কামরাকে গ্রেফতার করতে হবে। তাঁকে ক্ষমা চাইতে হবে। ভাঙচুর, বিক্ষোভ। বিতর্ক থামার নাম নেই। এ বার সরাসরি তাতে পক্ষ নিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কুনালকে নিজের বন্ধু বলে জানিয়ে পিকে বলে দেন, কোনও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কুনাল ও কথা বলেননি।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে কুনাল কামরার একটি ভিডিও। তাতে ক্ষমতাসীনদের কটাক্ষে বিদ্ধ করেছেন কৌতুক অভিনেতা। একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি গাইতে গিয়ে কুনাল গদ্দার কথাটি ব্যবহার করেছেন। শিন্ডেপন্থী শিবসৈনিকদের দাবি, কুনাল নাম না নিলেও ইঙ্গিতে সব স্পষ্ট। রবিবার রাতে বিক্ষোভ দেখাতে গিয়ে কুনাল খার এলাকার যে স্টুডিওতে অনুষ্ঠান রেকর্ড করেছিলেন, সেখানে ভাঙচুর চালান শিন্ডেপন্থীরা। তার পর জানতে পারেন কুনালের শোটি অনেক আগেই হয়ে গেছে। থানায় কুনাল কামরার বিরুদ্ধে এফআইআর হয়। শতাধিক হুমকি ফোন পান কুনাল নিজে। যার একটি ইদানীং ভাইরাল। যেখানে কুনাল তামিলনাড়ুতে থাকেন জেনে হুমকিদাতাকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে, সেখানে তিনি কী ভাবে যাবেন? পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কায় কুনাল নিজে আদালতে গেছেন। এ বার এই ইস্যুতে কুনালের পাশে দাঁড়ালেন পিকে। বললেন, “কুনাল কামরা আমার বন্ধু। আমি জানি, তাঁর কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই।”

জন সুরাজের কাজে বিহার চষে বেড়াচ্ছেন পিকে। কাটিহারে তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আইপ্যাকের প্রতিষ্ঠাতা বলেন, “কুনাল কামরা আমার বন্ধু। তিনি সম্প্রতি কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমি যত দূর জানি, ওঁর কোনও গোপন উদ্দেশ্য বা রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। কুনাল রাজনীতি করছেন এমন ভাবার কারণ নেই।”

এর পরে পিকে জানান, কুনাল পুদুচেরির বাসিন্দা এবং অর্গানিক ফার্মিং করেন। সাইড ইনকাম হিসেবে স্ট্যান্ডআপ। রাজনীতির খেলায় তাঁর মোহ নেই। কুনাল কামরা আদতেই একজন দেশপ্রেমী। আত্মবিশ্বাসের সঙ্গে পিকে বলেন, “দেশ এবং সংবিধানকেই সর্বাধিক সম্মান করেন কুনাল।” ঠিক বা ভুল না বললেও পিকের মতে সম্ভবত কুনালের শব্দচয়নে ভুল হয়ে থাকতে পারে। কিশোরের কথায়, “যদি কুনাল ভুল কিছু করে থাকেন তা হলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। কিন্তু আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, তিনি দেশ এবং তার সংবিধানের প্রতি সম্মান রাখেন।”

কুনালের নামে খার পুলিশের খাতায় এফআইআরের প্রেক্ষিতে গ্রেফতারির আশঙ্কা করে মাদ্রাজ হাইকোর্টে যান কৌতুকশিল্পী। আদালত তাঁকে আগাম জামিন মঞ্জুর করেছে। কুনাল আদালতে জানিয়েছিলেন, ২০২১ সাল থেকে তিনি তামিলনাড়ুর বাসিন্দা। চাষবাস করেন। তিনি মুম্বই পুলিশের হাতে গ্রেফতারির ভয় পাচ্ছেন। আদালত তাঁকে রক্ষাকবচ দেয়।

You Might Also Like

রাজ্যসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল, বিধানসভায় হাজিরার নির্দেশ

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article শেষ ওভারে ধোনির ব্যর্থতা
Next Article ঈদের খেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।সংঘর্ষ,ইঁটবৃষ্টি
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

বৃষ্টিতে ফিরবে শীতের আমেজ?
আবহাওয়া February 25, 2026
রাজ্যসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল, বিধানসভায় হাজিরার নির্দেশ
রাজনীতি February 25, 2026
বিচ্ছেদ মামলায় বড় স্বস্তি শিখর ধাওয়ানের
ময়দান February 25, 2026
বিনিয়োগের বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর টোকিও সফর!
দেশ বিদেশ February 25, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • বৃষ্টিতে ফিরবে শীতের আমেজ?
  • রাজ্যসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল, বিধানসভায় হাজিরার নির্দেশ
  • বিচ্ছেদ মামলায় বড় স্বস্তি শিখর ধাওয়ানের
  • বিনিয়োগের বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর টোকিও সফর!
  • দেশীয় রুটে বাড়ছে উড়ান, বিদেশে কাটছাঁট

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?