ফের ভারতীয় ফুটবল সংস্থার গুরুদায়িত্বে দুই বাঙালি
আগেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রাক্তন জাতীয় গোল রক্ষক কল্যাণ চৌবে এবার গুরুদায়িত্ব পেলেন আরো দুই বাঙালি । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে নতুন দায়িত্বে প্রাক্তন জাতীয় ফুটবলার দীপঙ্কর রায়,যাকে দেওয়া হয়েছে অ্যাপিল কমিটির দায়িত্বে। এবং প্রাক্তন ফিফা রেফারি চিত্তদাস মজুমদার এলেন শৃঙ্খলারক্ষা কমিটির দায়িত্বে। এই বিষয় প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে jazzbaat24 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন ‘সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের এই দায়িত্ব পেয়ে তিনি খুশি,যেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা যেন সঠিক ভাবে করতে পারি এবং দুই বাঙালির অন্তর্ভুক্ত সর্ব ভারতীয় স্তরে বাংলার ফুটবলেরও উন্নতি ঘটাবে’ । অন্য দিকে প্রাক্তন ফিফা রেফারি চিত্তদাস মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি Jazzbaat24 বাংলা কে জানান ‘ফেডারেশনকে ধন্যবাদ আমায় এই জায়গা টা দেওয়ার জন্যে,এই পদে হয়তো আমায় কড়া সিদ্ধান্ত কোনো সময় নিতে হবে দল না দেখে । তিনি আরও বলেন পক্ষপাতিত্ব না করে কিভাবে ভারতীয় ফুটবলের স্বার্থে এই দায়িত্ব পালন করা যায় করবেন তিনি । ভারতীয় ফুটবল প্রশাসনের শীর্ষ পদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে এর আগেও দেখা গেছে বাংলার মুখ,সেই তালিকায় নবতম সংযোজন এই প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় এবং প্রাক্তন জাতীয় রেফারি চিত্তদাস মজুমদার ।
