নবান্ন থেকে নজরদারি করবেন জাভেদ শামীম
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল এবং সেই সংক্রান্ত ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষায় ২৯ জন আইপিএস অফিসার কে দায়িত্ব দিল নবান্ন। শনিবার নবান্নে ফাশনের শীর্ষ কর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে রামনবমীর আইনশৃঙ্খলা রক্ষায় আরো নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংবেদনশীল এলাকাগুলোকে বেছে বেছে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য ২৯ জন আই পি এস অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে খবর। নিরাপত্তা সংক্রান্ত সার্বিক নজরদারি করবেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। কাল রবিবার হলেও নবান্নে হাজির থেকে রামনবমীর নিরাপত্তা ব্যবস্থার সার্বিক নজরদারি করবেন এডিজি আইন শৃংখলা। নবান্নে পুলিশের কন্ট্রোল রুম থেকেই নজরদারি চালাবেন জাভেদ শামীম। রামনবমী উপলক্ষে রবিবার রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার মিছিল বেরনোর সম্ভাবনা রয়েছে বলে সরকারি সুত্রে জানানো হয়েছে। সংবেদনশীল এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন গুলিকেও সংবেদনশীল এলাকায় প্রার্থী পুলিশি ব্যবস্থা ও নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। সমস্ত বড় মিছিলগুলোতে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে ডান-বাম বিভিন্ন রাজনৈতিক দল কলকাতা সহ বিভিন্ন জেলায় হাইকোর্টের মাধ্যমে মিছিলের অনুমতি পায়। শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হলেও এই মিছিল গুলোতে প্রয়োজনীয় নিরাপত্তার রক্ষার দায়িত্ব পুলিশেরই বলে জানায় হাইকোর্ট। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেহেতু পুলিশের তাই রাজ্যের ধর্মীয় সংস্কৃতি পালনকারী রাজনৈতিক কর্মসূচিতে যাতে কোন গন্ডগোল না হয় বিষয়টা দেখার দায়িত্ব পুলিশেরই জানায় হাইকোর্ট। সে কারণেই করা পুলিশের দৌড়ায় বড় মিছিল গুলি। ব্যবস্থা করেছে রাজ্য তথা কলকাতা পুলিশ।
