সামান্য একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো পুরুলিয়ার মফস্বল থানার টাটারি গ্রাম । গোটা ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠে এলাকা। অভিযোগ উঠেছে গুলি চালানোর ও বোমাবাজির। অবস্থা সামাল দিতে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। থমথমে রয়েছে এলাকা।
টাটারি গ্রাম সূত্রে জানা যায় গ্রামের বছর ১৮যুবক শেখ সানজার বাইক নিয়ে যাওয়ার সময় একটি শিশুকে ধাক্কা মারে। স্থানীয় এক গ্রাম বাসি প্রতিবাদ করতে গেলে অভিযোগ সানজারের কাকা তথা তৃণমূল থেকে নির্বাচিত পুরুলিয়া ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ কালাম ও স্থানীয় বাসিন্দা তথা ঘোঙ্গা পঞ্চায়েতের উপ প্রধান শেখ মোতাহির এর নেতৃত্বে ওই গ্রামের কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ ভাঙচুর করা হয় বাইক, লুটপাট করা হয় দুটি দোকানে। কালামের নির্দেশেই ব্যাপক বোমা বাজি সহ আগ্নেয়াস্ত দিয়ে গুলি চালানো হয় বলেও অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ কালাম।
যারা আক্রন্ত হয়েছে তাঁদের দাবি তাঁরা তৃণমূল করেন। অথচ তৃণমূলের নেতৃত্বেই এই হামলা করা হয়েছে কেন তা নিয়ে সঠিক জবাব দিতে পারছেন না জেলা তৃণমূল নেতৃত্ব।
রবিবার দুপুরে যখন পুরুলিয়া শহরে রাম নবমীর শোভা যাত্রা ঘিরে উৎসবের আবহ, তখন শহর থেকে ১০ কিমি দূরের টাটারি গ্রাম হয়েছিল উত্তপ্ত । যদিও পুরুলিয়া মফস্বল থানার আই সির নেতৃত্বে তড়িঘড়ি গ্রামে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবস্থা নিজেদের আয়ত্তে নেয়। রবিবারের ঘটনার পরেই সোমবার থেকে গোটা গ্রাম আতঙ্কে থমথমে।গ্রাম জুড়ে ভাঙচুরের চিত্র ফুটে উঠছে, যেখানে সেখানে পড়ে রয়েছে শুধু বোমা।প্রশ্ন হলো এতো বোমা পিস্তল কোথা থেকে এলো বাংলা ঝাড়খণ্ড সিমানার এই গ্রামে। এর পিছনে আসল রহস্য কি?গোটা ঘটনায় তৃণমূলকে আক্রমন করেছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। তিনি সরাসরি জানান পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর বৃহৎ পরিকল্পনা চলছে এটা তারই নমুনা। এই ঘটনার এনআইএ তদন্তের দাবী করেন তিনি।
অন্য দিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন। এই ঘটনায় কোন রাজনৈতিক যোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে।কি ঘটেছে অবশ্যই বেরিয়ে আসবে। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে টাটারি গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হলেও শান্তিপূর্ণ জেলার তকমা পাওয়া কেন পুরুলিয়ার ঝাড়খন্ড সীমানার গ্রামে সামান্য একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠলো পুরো গ্রাম? কেনই বা পড়ল মুড়ি মুড়কির মত বোমা? কেনই বা অভিযোগ উঠছে গুলি চালানোর? পুলিশ সূত্রে জানা যায় পুরো ঘটনার জোর দুরন্ত শুরু হয়েছে। যারা আসল দোষী তাদের কোনমতেই রেয়াত করা হবে না।
