পদকজয়ী খেলোয়াড়দের পুলিশে চাকরির জন্য নয়া বিধি আনছে রাজ্য
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য সরকারি দপ্তরে আরও ৫৩টি শূন্যপদ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।
আপাতত এই সরকারি পথগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুর ও নগরোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বস্ত্র ও খাদ্য দপ্তরের জন্য এই শুন্য পদে অনুমোদন দেওয়া হয়েছে। শুধু শূন্যপদ সৃষ্টি নয় যেসব ক্রীড়াবিদ ক্রীড়াক্ষেত্রে পদক জয় করবেন তাদের পুলিশে চাকরি দেওয়ার নয়া বিধি তৈরীর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। নয়া বিধিতে সফল ক্রীড়াবিদদের ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অথবা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে পুলিশের চাকরিতে নিযুক্ত করার সংস্থান রাখা হবে। ইতিমধ্যেই আগের মন্ত্রিসভার বৈঠকগুলিতেও একাধিক শূন্যপদ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। উল্লেখযোগ্য, এসএসসি মামলায় অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেলারি পোস্ট তৈরির জন্য ২০২২ সালে রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ আজই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কে মাথায় রেখে আজকের মন্ত্রিসভার বৈঠকেই ফের ৫৩ টি সরকারি শূন্যপদ রাজ্য মন্ত্রিসভা।
