হাসি মুখে ব্যাট হাতে মাঠে খেলতে নেমেছেন তিনি। বোলার অপর প্রান্ত থেকে বল করতে কিছুটা হলেও থমকে যাচ্ছে। কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাজামা পাঞ্জাবী পরে ব্যাট হাতে ক্রিজে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বীরভূমের বীর সন্তান অনুব্রত মণ্ডল। যাঁকে আমরা কেষ্ট মণ্ডল নামেই বেশি চিনি।
বোলপুর আর্য সংঘ পরিচালিত টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট “টাইম্ কাপ ২০২৫”-এর আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ব্যাট হাতে তুলে নিলেন কেষ্ট মণ্ডল। খেলতে তিনি বরাবর বেশ ভালোবাসেন। খেলা হবে স্লোগান তাঁর সৃষ্টির না হলেও তাঁর মুখে ভোট এলেই শোনা যায় এই বিখ্যাত স্লোগান। আর তাই এই টুর্নামেন্ট এর মাধ্যমে তিনি মাঠে নেমে পড়েছেন। মাঠে খেলা হবে স্লোগান লেখা। ভীড় জমেছে মাঠে। আর এইসবের মাঝে ঠিক বিধানসভা ভোটের আগেই মাঠে ব্যাট হাতে নেমে পড়েছেন তিনি। যাতে প্রস্তুতি শুরু করে দেওয়া যায়। তিনি জানান খেলাধুলো তিনি সেই ছোটো বয়স থেকেই ভালোবাসেন। আর তাই নিজেই তিনি ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন। একদম বুক ফুলিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন ক্রিজে। যাতে খেলা হবে বলে জানা গেছে। আর সেই খেলায় অংশ নিয়ে তিনিও খুশি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
