By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ইউনূসের বিতর্কিত সেভেন সিস্টার্স মন্তব্যের পরেই পদক্ষেপ! বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার ভারতের, বড় ধাক্কা ঢাকার
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিদেশ > ইউনূসের বিতর্কিত সেভেন সিস্টার্স মন্তব্যের পরেই পদক্ষেপ! বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার ভারতের, বড় ধাক্কা ঢাকার
বিদেশ

ইউনূসের বিতর্কিত সেভেন সিস্টার্স মন্তব্যের পরেই পদক্ষেপ! বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার ভারতের, বড় ধাক্কা ঢাকার

Jazzbaat 24 Bangla
Last updated: April 9, 2025 5:51 pm
Jazzbaat 24 Bangla
Share
4 Min Read
SHARE
ইউনূসের বিতর্কিত সেভেন সিস্টার্স মন্তব্যের পরেই পদক্ষেপ! বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার ভারতের, বড় ধাক্কা ঢাকার
👁️ 2
WhatsApp Share on WhatsApp

ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিল দিল্লি। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC) ৮ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০২০ সালের জুন মাসে বাংলাদেশকে দেওয়া এই সুবিধাটি এখন থেকে বাতিল করা হল। তবে, ইতিমধ্যে ভারতে প্রবেশ করা কার্গো আগের নিয়মেই বহন করা যাবে।

ট্রান্সশিপমেন্ট ও ভারতীয় রপ্তানিকারকদের চাপ

তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পেত বাংলাদেশ। ভারতের পোশাক শিল্পসহ বিভিন্ন রপ্তানিকারক গোষ্ঠী বা প্রতিষ্ঠান কেন্দ্র সরকারের কাছে এই সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। তাদের অভিযোগ বাংলাদেশের রপ্তানি কার্গোর জন্য দেওয়া এই সুবিধার কারণে ভারতীয় রপ্তানিকারকদের জন্য বিমান ও বন্দরে জায়গার সংকট তৈরি হয় এবং পরিবহন খরচ বেড়ে যায়। বিশেষ করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছিল। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করা হতো।

ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার, বাংলাদেশের উপর প্রভাব

ভারতের দেওয়া এই সুবিধায় বাংলাদেশ ভুটান, নেপাল ও মায়ানমারের মতো দেশগুলোতে রপ্তানির কাজ সহজ করেছিল। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানি-আমদানি লজিস্টিকসে বাধার সৃষ্টি হতে পারে, কারণ তাদের তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যের জন্য ভারতীয় পরিকাঠামোর উপর নির্ভর করতে হত। জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেছেন, “এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের পরিবহন ব্যয় ও সময় দুটিই বাড়তে পারে। এছাড়া, নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলির জন্যও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে উঠতে পারে।”
ভারতীয় পরিকাঠামো ব্যবহার করে ভুটান, নেপাল ও মায়ানমারের মতো দেশে অন্যান্য পণ্য রপ্তানির প্রক্রিয়াও ব্যাহত হবে এই সিদ্ধান্তের ফলে। ট্রান্সশিপমেন্ট সুবিধা এতদিন পণ্য পরিবহনের সময় ও খরচ কমাতে সাহায্য করেছে।২০২৩-২৪ সালে ভারত-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন ডলার। এই সিদ্ধান্তের পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কী দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়।

রাজনৈতিক প্রেক্ষাপট ও দুই পড়শির সম্পর্কের প্রভাব

গত দু- দশক ধরে ভারত বাংলাদেশের সব পণ্যকে (মদ ও সিগারেট বাদে) শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়ে আসছিল। গত অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এই মুহূর্তে অন্তবর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে সংখ্যালঘুদের (বিশেষত হিন্দুদের) উপর হামলা বেড়ে যাওয়া, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ প্রশাসনের সখ্যতা বেড়ে যাওয়া এবং চিনের সহায়তায় বাংলাদেশের ‘চিকেন্স নেক’ অঞ্চলে কৌশলগত বিমানঘাঁটি নির্মাণের পরিকল্পনা দুই প্রতিবেশীর সম্পর্কে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে।
কিছুদিন আগেই চিনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দাবি করেছিলেন যে, “ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, যাদের সেভেন সিস্টার বলা হয়… তারা স্থলবেষ্টিত দেশ, ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর কোনও উপায় তাদের নেই। আমরাই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক।… “
ইউনূসের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানান ভারতের একাধিক রাজনীতিক।এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে ‘অত্যন্ত আপত্তিকর’ এবং ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’ হিসেবে বর্ণনা করেন। কড়া বার্তা দিয়েছিল দিল্লিও। ইউনূসের মন্তব্যের জবাবে, বিদেশমন্ত্রী এস জয়শংকর বাংলাদেশের সমালোচনা করে জানান যে, “ভারত বিশ্বাস করে যে- সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, চেরি-পিকিং বিষয় নয়।” এরপরই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার মত সিদ্ধান্ত নিল ভারত।

You Might Also Like

ট্রাম্পের ইরান যুদ্ধ সম্ভাবনা রমজান মাসে উত্তেজনা ছড়াচ্ছে

বালোচ বিদ্রোহীদের হাতে বন্দী পাক সেনাদের ভয়াবহ ভিডিও ভাইরাল

ভিসা খুলতেই উষ্ণ হচ্ছে দুই দেশের সম্পর্ক

১০ দিনের আল্টিমেটাম, ইরান ইস্যুতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

মহম্মদ ইউনূস যমুনা সরকারি বাসভবন ছাড়ছেন, কোথায় থাকবেন ভবিষ্যতে?

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article রাজপথে শিক্ষা
Next Article চিনের উপর চাপল ট্রাম্পের ১০৪% শুল্ক, চ্যালেঞ্জ মোকাবিলায় দিল্লিকে পাশে চাইল বেজিং, কোনও পথে ভারত-চিন সম্পর্ক?
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?