Jazzbaat24Bangla • Beta
পরিতোষ সাহা:বীরভূম
চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াতে এবং চাকরি দুর্নীতির প্রতিবাদে শুক্রবার দুবরাজপুর শহরে পথে নামলো বিজেপি। বিক্ষোভ মিছিলে সামিল ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা,বিধায়ক অনুপ সাহা ও বিজেপি নেতৃত্ব।
দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে ফের পথে নামলো বিজেপি।দুবরাজপুর শহরের বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্ব।ফলে যান চলাচল ব্যাহত হয়।এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
