শঙ্খদ্বীপ মুখার্জী
এরই নাম হয়তো জাতীয় ক্লাব,যেই ক্লাব গর্বিত করে এসেছে অপাপর ভারতীয় কে ,সে ব্রিটিশ আমল হোক বা আজকের ২০২৫ ,ভারতীয় ফুটবলকে এক অন্য মাত্রায় তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মোহনবাগান এক অন্য মাত্রা বহন করে এসেছে ।
এবার প্রথমবারের জন্যে তাদের মুকুটে জোড়া পালক,একই মরসুমে ISL শিল্ড জয় ISL লীগ জয়ী ভারতের জাতীয় ক্লাব ।
শনিবার বেঙ্গালুররু এফসির বিরুদ্ধে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম অর্ধে ৪৯ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পরে মোহনবাগান,রদ্রিগেজের পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে । দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান,একেরপর এক আক্রমণ প্রতিরোধে হিমশিম খেয়ে বেঙ্গালুরু রুক্ষণ, শেষমেষ ৭২ মিনিটে ন্যায্য পেনাল্টি থেকে সমতা ফেরায় জেসন কামিংস । এরপর বল গড়ায় অতিরিক্ত সময় । অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯৬ মিনিটে ব্যবধান বাড়ান বাগানের তারকা জেমি ম্যাকলারণ । ব্যাস ,খেতাপ পকেটে । শিল্ড সহ কাপ জোতে নয়া ইতিহাস মোহনবাগানের ।
