By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: রাজনীতির শিকে না ছেড়ায় কুমারত্ব ছেড়ে মন ঘরকন্যায়? ‘দিলীপের বিয়ে’তে প্রশ্ন
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > রাজনীতির শিকে না ছেড়ায় কুমারত্ব ছেড়ে মন ঘরকন্যায়? ‘দিলীপের বিয়ে’তে প্রশ্ন
রাজনীতি

রাজনীতির শিকে না ছেড়ায় কুমারত্ব ছেড়ে মন ঘরকন্যায়? ‘দিলীপের বিয়ে’তে প্রশ্ন

Jazzbaat 24 Bangla
Last updated: April 17, 2025 6:31 pm
Jazzbaat 24 Bangla
Share
3 Min Read
SHARE
রাজনীতির শিকে না ছেড়ায় কুমারত্ব ছেড়ে মন ঘরকন্যায়? ‘দিলীপের বিয়ে’তে প্রশ্ন
👁️ 5
WhatsApp Share on WhatsApp

“বিয়ে করা কি অন্যায়?” ঘনিষ্ঠ মহলে দিলীপ

সুদীপ্ত চট্টোপাধ্যায়
———————–‐-

কুমারত্বে ইতি টানছেন দিলীপ ঘোষ। ‘মেজাজটাই যার আসল রাজা’ সেই “দিলীপের বিয়ে” নিয়ে শোরগোল পড়েছে প্রচারমাধ্যমে, চর্চা চলছে রাজ্য রাজনীতিতেও। ঘনিষ্ঠ মহলে দিলীপ জানিয়েছেন “বিয়ে করা কি অন্যায় নাকি? আমি কি বিয়ে করতে পারি না?”

ঠিকই তো। একজন ৬১ বছরের ব্যক্তি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কি সিদ্ধান্ত নেবেন এটা নিয়ে এত শোরগোলের কি আছে?
আসলে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রচারক হিসেবেই রাজনীতিতে প্রবেশ দিলীপ ঘোষের। দু’-একটি ব্যতিক্রম থাকলেও RSS-এর প্রচারকদের সিংহভাগই অবিবাহিত। দিলীপও এতদিন একাকীই জীবন কাটিয়েছে। রাজনীতিক হিসেবে গরম সংলাপ, ‘ডোন্ট কেয়ার’ মনোভাবের জন্যই বরাবর পরিচিত দিলীপ। অকৃতদার দিলীপ ঘোষ শাসকপক্ষ বা বিরোধীদের “বুকের উপর পা তুলতে” দ্বিধা করেন না তিনি। তার গায়ে হাত তুললে “হাত কেটে ফেলার” ক্ষমতা রাখেন তিনি। এহেন ‘মেজাজি’ দিলীপ এবার চার হাত এক করছেন তারই দলের দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। ২০১৫ সালে বিজেপি-তে যুক্ত হন দিলীপ। সে বছর ডিসেম্বরে পশ্চিমবঙ্গে বিজেপি-র সভাপতি হন। ২০১৬ সালে খড়্গপুর থেকে বিধায়ক এবং ২০১৯ সালে মেদিনীপুর থেকে জয়লাভ করে সাংসদ হন। কিন্তু তাঁর জীবনে মেঘ নেমে আসে গত বছর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আচমকা আসন পাল্টে দিলীপকে খড়্গপুর থেকে দুর্গাপুর-বর্ধমান আসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচনে পরাজিত হন এই মেজাজি নেতা। আসন বদলে মনোকষ্ট লুকিয়ে রাখেননি দিলীপ। দলের কিছু নেতার বিরুদ্ধে সেই সময় ষড়যন্ত্রের অভিযোগও তোলেন দিলীপের অনুরাগীরা। রাজনীতিতে এতদিন জমিয়েই ব্যাটিং করেছেন দিলীপ। মাঝে রাজনীতিতে দাপট কিছুটা কমলেও মেজাজ পাল্টায়নি এতটুকু। এবার জীবনের সিদ্ধান্ত বদলে এক থেকে দুই হচ্ছেন দিলীপ ঘোষ। তাঁর বিয়ের খবরেও সরগরম রাজ্য-রাজনীতি।

শুক্রবার দিলিপের নিউটাউনের বাড়িতে আইনি মতে বিয়ে। পরে সনাতনী রীতি মেনে বরের পিঁড়িতেও বসবেন দিলীপ ঘোষ। পাত্রের বয়স ৬১, পাত্রীর বয়স ৫১। এই বিয়েতে ২৫ বছরের ছেলের অনুমতি নিয়েছেন পাত্রী রিঙ্কু। অন্যদিকে মায়ের পিড়াপিড়িতেই টোপর মাথায় দিতে চলেছেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, ২০২১ সালে রিঙ্কুর সঙ্গে পরিচয় দিলীপের। কলকাতার ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়েই রিঙ্কুর সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর দুজনের বন্ধুত্ব গড়ায় বেশ কিছুদিন। দিলীপ ঘোষের মা পুষ্পলতা দেবীর কাছের মানুষ হয়ে যান রিঙ্কু। রিংকুর কথাতেই ছেলের সঙ্গে কথা বলেন মা পুষ্পলতা। মায়ের অবর্তমানে কে দেখবে? মায়ের এই প্রশ্নটাই দিলিপের কাছে জীবনের মত ও পথ বদলে দেয়। চলতি আইপিএলে ইডেন গার্ডেন্স এ কেকেআরের ম্যাচ দেখতে যান দিলীপ ঘোষ। ছিলেন রিঙ্কু মজুমদারও। জানা যায় ইডেনের প্রেস বক্সেই দুজনার বিয়ের কথা পাকা করেন দুজনায়। তারপরই মাকে নিজের সিদ্ধান্ত জানান দিলীপ। অবশেষে চার হাত এক করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ঘোষ পরিবার।

এ তো দুই পরিবারের গল্প। কিন্তু নিন্দুকেরা তো বলছেন অন্য কথা। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিরতি থেকে ফিরে আচমকা নতুনভাবে দিলীপ ঘোষের পুরনো মেজাজ দেখে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে তার প্রত্যাবর্তন নিয়ে চর্চা শুরুও হয় রাজ্য রাজনীতিতে। যদিও শেষ পর্যন্ত বিজেপি সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে নতুন করে সভাপতি পরিবর্তনে রাজি নয় বিজেপি হাই কমান্ড। এক্ষেত্রে দিলীপ ঘোষের ভাগ্যে এই মুহূর্তে শিকে ছেড়ার সম্ভাবনা কম। অতএব, রাজনীতির পাঠ ছেড়ে এবার ঘরকন্যায় মন দিলীপের?

You Might Also Like

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে চাপে বাম শিবির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article তৃণমূল বিধায়কের চশমার বিল লক্ষাধিক! আটকে দিল বিধানসভা
Next Article মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?