শঙ্খদ্বীপ মুখার্জী
ওয়াকফ বিল নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদ, দফায় দফায় উত্তপ্ত হয় ধুলিয়ান সহ একাধিক জায়গা, প্রাণ যায় একাক জনের। অভিযোগ ওঠে বাড়ি থেকে বের করে বাবা ও ছেলেকে কুঁপিয়ে খুন করে ওয়াকফ বিরোধীরা। মুর্শিদাবাদের জ্বলন্ত চিত্র ছড়িয়ে পরে গোটা দেশে, উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা, হাইকোর্ট এর নির্দেশে অশান্তি সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এই কদিনে গড়িয়ে গিয়েছে অনেক জল, আঁচ পড়েছে কলকাতাতেও, একেরপর এক বিরোধীদের মিছিল, বিধানসভায় বিক্ষোভ, সব মিলিয়ে তপ্ত মুর্শিদাবাদ এখনো কখবরের শিরোনামে। এরই মধ্যে মুর্শিদাবাদের দুর্গত এলাকায় সরোজমিনে খতিয়ে দেখতে আজই সেখানে রওনা দিতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর আজ রাত ১০ টায় মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যের সংবিধানিক প্রধান। যা নিয়ে মন্তব্য এসেছে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর তরফেও, তিনি রাজ্যপাল কে অনুরোধ করেন কয়েকটা দিন সময় নিয়ে সেখানে যেতে, তবে কর্ণপাত করেননি তিনি, শেষ খবর পাওয়া অনুযায়ী আজই মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন সি ভি আনন্দ বোস।
