ফের পেন্টাগন, এবার অতি গোপন, গুরুত্বপূর্ণ তথ্য পারিবারিক ঘনিষ্ঠ বৃত্তে শেয়ার করার অভিযোগ উঠল মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে।নিউ ইয়র্ক টাইমসের রবিবারের রিপোর্ট অনুযায়ী ১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে সামরিক হামলা চালানোর আগে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীসহ একটি ব্যক্তিগত সিগন্যাল গ্রুপ চ্যাটে পরিকল্পিত হামলার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিলেন।এর ফলে ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।এই তথ্য দিয়েছে এনডিটিভি।
এর আগেও এর আগেও মার্কিন প্রতিরক্ষা সচিবের একটি ভুলে ইয়েমেনে হামলার ছক ফাঁস হয়ে গিয়েছিল। তখন জানা গিয়েছিল হোয়াইট হাউসের ‘গ্রুপ চ্যাটে’ তিনি ভুল করে দ্য অ্যাটলান্টিকের সাংবাদিককে জুড়ে দিয়েছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত কর্তাদের যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জানতে পেরে যান। দ্য অ্যাটলান্টিকের জেফরি গোল্ডবার্গ ঘটনাটি প্রকাশ্যে আনেন।সেই খবর নিয়ে বিপুল হইচই হওয়ার পর প্রতিরক্ষাসচিবের পাশেই দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফের উঠল এমন গুরুতর অভিযোগ।
দ্য অ্যাটলান্টিকের ভুলভাবে যুক্ত হওয়া গ্রুপের বদলে অন্য চ্যাটটি হেগসেথ নিজে জানুয়ারিতে তৈরি করেছিলেন, এবং এতে তার স্ত্রী এবং তার ব্যক্তিগত ও পেশাগত ঘনিষ্ঠ বৃত্তের প্রায় এক ডজন মানুষ ঢুকে রয়েছেন।এই গ্রুপটির নাম “ডিফেন্স | টিম হাডল,” এবং এটি পিট হেগসেথের সরকারি ফোনের বদলে তাঁর ব্যক্তিগত ফোনের মাধ্যমেই পরিচালিত হত বলে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে। কারণ দফতরের কাজে গোপনীয়তা রক্ষার জন্য হোয়াইট হাউস থেকে পেন্টাগন কর্তাদের আলাদা মোবাইল দেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নাল আলাদাভাবে জানিয়েছে যে হেগসেথের স্ত্রী জেনিফার, যিনি প্রাক্তন ফক্স নিউজ প্রযোজক, তিনি বিদেশী সামরিক প্রতিনিধিদের সঙ্গে সংবেদনশীল বৈঠকে উপস্থিত ছিলেন।
এর পরেই প্রশ্ন উঠে গেছে পেন্টাগনের গোপনীয়তার অবস্থা দেখে।বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশের যে প্রতিরক্ষা অফিসে মাছি গলার উপায় নেই তার মাথায় থাকা মার্কিন প্রতিরক্ষা সচিবের বারবার চ্যাট ফাঁসের ঘটনা নানা প্রশ্ন সামনে এনেছে। সিগন্যালের আগের চ্যাট ফাঁসের ঘটনার তদন্তে চিহ্নিত করার পর গত সপ্তাহে পেন্টাগন থেকে বহিষ্কার করা হয় হেগসেথের প্রধান উপদেষ্টা ড্যান ক্যালডওয়েলকে।ক্যালডওয়েলের সরে যাওয়ার পর ড্যারিন সেলনিক সম্প্রতি হেগসেথের ডেপুটি চিফ অফ স্টাফ হয়েছেন।কলিন ক্যারল, যিনি ডেপুটি প্রতিরক্ষা সচিব স্টিভ ফেইনবার্গের চিফ অফ স্টাফ ছিলেন, তাঁকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
