গোয়ালতোড়ে জার্মান প্রযুক্তির নতুন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
সুদীপ্ত চট্টোপাধ্যায়
দীঘার জগন্নাথ মন্দিরের নজরদারি সুরক্ষা ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য জন্য ১০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এর আগেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে দীঘার বহু প্রতীক্ষিত এই জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ও নজরদারির জন্য অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে পারে। মুখ্যমন্ত্রীর সেই ভাবনাকেই এবার সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত ১০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভলেন্টিয়ার নিয়োগের পাশাপাশি রাজ্যের নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। গতকাল গোয়ালতোড়ে মুখ্যমন্ত্রী ১১২ মেগা ওয়ার্ডের যে সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন তার পাশেই নতুন করে আরও 100 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরীর সিদ্ধান্তে আজ সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে এবং জার্মান বিনিয়োগে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ৮৮৫ কোটি টাকার বিনিয়োগ হবে। যার ৭০ শতাংশ বিনিয়োগ করবে জার্মান সংস্থা এবং বাকি ৩০ শতাংশ বিনিয়োগের দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্যের মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিধায়ক মানুষ ভূঁইয়া মন্ত্রিসভার বৈঠক শেষে জানান ” এই নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প টিও সম্পূর্ণ গ্রিন প্রজেক্ট। রাজ্যের বিদ্যুৎ উন্নয়নে মুখ্যমন্ত্রী একের পর এক যেভাবে পরিকল্পনা তৈরি করেছেন তাতে গোটা দেশ এবার বাংলায় ছুটে আসবে।”
এদিন কাশ্মীরের ঘটনায় শোক প্রস্তাবের মাধ্যমে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। তবে কোন মন্ত্রী যেন অনুমতি না নিয়ে এই বিষয়ে কথা না বলেন সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। শুধু কাশ্মীর বা সন্ত্রাসবাদ ইসুই নয় ধর্মীয় ইস্যুতেও জনসমক্ষে কোন মন্ত্রিসভার সদস্য যেন আলটপকা মন্তব্য না করেন সেই ব্যাপারেও মন্ত্রিসভার সমস্ত সদস্যকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলে সরকারি সূত্রে খবর।
