পহেলগাঁওয়ের ঘটনার পরই জঙ্গি নিকেশ করতে আরও জোরদার অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীর মধ্যে চলা এক সংঘর্ষে এখনও পর্যন্ত এক সেনা জওয়ান শহিদ হয়েছেন। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করে সেনাবাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকায় কমপক্ষে দুজন সন্ত্রাসীকে দেখা গেছে বলে জানানো হয়েছে। এই সংঘর্ষটি উধমপুরের দুদুতে ঘটছে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলেছে। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, গুলির লড়াইয়ে ওই জওয়ান গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়।
সরকারি সূত্রে জানা গেছে, জেলার দুদু-বাসন্তগড় অঞ্চলে এই গুলিবিনিময় চলছে। এই এলাকাটি দুর্গম ভূপ্রকৃতি ও ঘন জঙ্গলের জন্য পরিচিত এবং এটি ভারতীয় সেনাবাহিনীর ৯ কোরের আওতাধীন, পাশাপাশি ১৬ কোরের অপারেশনাল সীমানার সঙ্গেও সংযুক্ত। কঠিন ভূপ্রকৃতি ও ঘন জঙ্গলে অ্যাম্বুশের সম্ভাবনার কারণে নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে এগোচ্ছে বলে জানানো হয়েছে।পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এটি তৃতীয় সংঘর্ষ। এর আগে কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে কুলগামের তাংমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনী কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করেছিল। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালালে সংঘর্ষ শুরু হয়।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক।আহত হয়েছে এক ডজনের বেশি মানুষ আহত হন। ২০১৯ সালে ধারা ৩৭০ বাতিলের পর এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হামলার মূল চক্রী লস্কর নেতা সইফুল্লাহ কাসুরি ও তার দুই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গী। হামলার কয়েকদিন আগেই তারা উপত্যকায় ঢোকে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, ৫ থেকে ৬ জন জঙ্গি এই হামলায় জড়িত।এই হামলার পর দায়ী সন্ত্রাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করেছে।হামলার তদন্তে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। তারা হল আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
