পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে ভারত-পাকিস্তান দুই পড়শি দেশের উত্তেজনার পারদ প্রতি মুহূর্তে চড়ছে।লাগাতার সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনা।রবিবার রাতেই গুলি চলেছে কুপওয়ারা ও পুঞ্চ জেলায়।জঙ্গি হানা নিয়ে দীর্ঘদিনের শত্রু মনোভাবাপন্ন দুই পড়শি দেশ নিয়ে উত্তেজনার পারদ প্রতি মুহূর্তে চড়ছে।
এমন পরিস্থিতিতেই সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হাজির হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।প্রায় ৪০ মিনিট দীর্ঘ বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে পহেলগাঁও হামলার পর যুদ্ধের আবহে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি প্রস্তুত, সেই নিয়ে আলোচনা করতেই সম্ভবত প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন রাজনাথ।
এর আগে, রাজনাথ সিং সেনাবাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন। রবিবারই চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান রাজনাথের সঙ্গে দেখা করে পহলগাম পরবর্তী সেনা প্রস্তুতি নিয়ে বর্ণনা দেন। সেসব তথ্যই প্রধানমন্ত্রীর কাছে প্রতিরক্ষামন্ত্রী তুলে ধরেন বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, পাকিস্তান সেনার পোস্টগুলি কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট অস্ত্র থেকে অকারণে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এর দ্রুত এবং উচিত জবাব দিয়েছে।”
এদিকে পহেলগাঁও হামলাকে “কাশ্মীরিয়তের উপর আক্রমণ” বলে উল্লেখ করে জম্মু ও কাশ্মীর বিধানসভা একটি নিন্দাপ্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, “আমরা নিহতদের পরিবারের পাশে আছি।” বিধানসভা আবেদন করেছে, এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে “একত্রিত প্রতিক্রিয়া” দেখাতে হবে এবং এটাই শেষ সন্ত্রাসবাদী হামলা হওয়া উচিত।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
