শহর কলকাতায় জল ও খাদ্যবাহিত অসুখ প্রতিরোধের জন্য আজ ধর্মতলা চত্বরে চিরুনি তল্লাশি চালায় কলকাতা পুরসভার ফুট সেফটি বিভাগ। খাদ্য সুরক্ষার স্বার্থে কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ অভিযান চালায় নিউমার্কেট সহ ধর্মতলা চত্বর ও শহিদ মিনার অঞ্চলে। কোথাও শিল্পজাত বরফ আবার কোথাও ভেজাল মশলার ব্যবহার, কোথাও খোলা খাবার বা কাটা ফল কিংবা কোথাও পোড়া তেল আবার কোথাও অখাদ্য জিনিসপত্র ব্যবহার করা চাটনি ফেলে দিয়ে অভিযান চালালো কলকাতা পুর সভার ফুড সেফটি বিভাগ। সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই এই অভিযান বলে জানিয়েছে পুরসভা । নিউ মার্কেট ও ধর্মতলা জুড়ে অনুমোদনহীন রঙিন জল ও শরবতে ব্যবহৃত জিনিসপত্র পরীক্ষা করে খুঁটিয়ে দেখেন ফুড সেফটি কর্মীরা। খাদ্য সামগ্রীতে ফুড কালারের ব্যবহার করে অনেক জায়গায় অনুমোদনহীন রঙ বা স্বাস্থ্যের পক্ষ অত্যন্ত ক্ষতিকারক উপাদান পান আধিকারিকরা। একজন ফুড সেফটি আধিকারিক জানান যে অনেক জায়গায় তারা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর জিনিসপত্র পেয়েছেন। তা নিয়ে দোকানদারদের সতর্ক করা হয়েছে। খাদ্য সুরক্ষা আধিকারিকদের অভিযান চলাকালীন খাবারের প্যাকেট, টিন বা বোতলের গায়ে খাবার প্রস্তুত করার দিন, কতদিন পর্যন্ত খাবারটি খাবার যোগ্য রয়েছে সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন তারা। এছাড়া খাবারের ফ্যাসাই লাইসেন্স নম্বর ও ব্যাচ নম্বর খতিয়ে দেখা হয়। এদিন অভিযানের জেরে উদ্ধার হয় অনুমোদিত বরফ ছাড়া অন্য ধরনের শিল্পজাত বরফও। এই সমস্ত বরফ সঙ্গে সঙ্গে ফেলে দেন খাদ্য সুরক্ষা দল।
