শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
তিনি বলিউড বাদশাহ, তিনি মানেই নতুন কিছু, তার কর্মকান্ড দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তার ভক্তদের মন জয় করতে ওস্তাদ তিনি। শাহরুখ খান, নাম তো শুনাহি হোগা। সাম্প্রতিক সময় একই বছরে পরপর দুটো সিনেমার বক্স অফিস কালেনকশন ছাড়িয়েছিল হাজার কোটির বেশি, যা হিন্দি সিনেমার ইতিহাসে নজিরবিহীন। এবার নতুন ইতিহাস রচনা করলেন বলিউডের বাদশা। কালো রঙের স্যুট পরে ইতিহাস তৈরি করলেন কিং খান। এই পোশাকে তিনি হাঁটলেন মেট গালার কার্পেটে। প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালায় অভিষেক হলো শাহরুখ খানের।
গায়ের পোশাক কালো । তাঁর গায়ে কালো স্যুট। পড়নে কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং টেলকোট। হাতে ছড়ি। সেই সঙ্গে দুই হাতের আঙুল ভর্তি গয়না। বুকের কাছে ঝুলছে হার এবং পেনডেন্ট। তবে নজর কাড়ল বুকের K লেখা পেনডেন্ট । এই পোশাকের ডিজাইন তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। আর সেই পোশাক পরেই নিউ ইয়র্কে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে রং ছড়ালেন ‘জওয়ান’। সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগালেন শাহরুখ খান। উল্লেখ্য, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। আর এ বার, মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করলেন বাদশা। এ বার ওই ফ্যাশান ইভেন্টে শাহরুখ থাকবেন বলে জানার পরে উত্তেজনা ছিল তুঙ্গে। মেট গালার শোতে অংশ নেওয়ার জন্য রবিবারই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। মেট গালার রেড কার্পেটে তাঁর হাতে ছিল বাঘের মুখ আঁকা ড্যান্ডি কেন। তা সোনা দিয়ে মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী। তাঁর তৈরি কালো পোশাককে শাহরুখ বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন শাহরুখ বলেও জানান তিনি। তাঁর গলায় কে লেখা যে পেনডেন্ট ঝুলছিল তা রাজার প্রতীক বলেও জানা গিয়েছে।
