মঙ্গলবার বাংলাদেশে ফিরলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও। মঙ্গলবার সকালে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২০০৮ সাল থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। হিসেব মত ১৭ বছর পর দেশের মাটিতে ফিরলেন তিনি।এই তথ্য দিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন জোবাইদা।এরপর দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি তিনি।আয়বহির্ভূত সম্পদ মামলায় ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক।এই মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে ওই সাজা স্থগিত করা হয়। জোবাইদা রহমানের জন্ম সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরশাদের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এদিকে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পর খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানে বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দু পাশে হাজার হাজার মানুষ ও দলীয় নেতা ও কর্মী অপেক্ষা করেন।খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
এদিক খালেদা জিয়া ও লন্ডন থেকে আসা তাঁর পরিবারের ফেরা নিয়ে দলীয় কর্মীদের উতসাহ ছিল চোখে পড়ার মত। বিমানবন্দর, রাস্তা থেকে খালেদা জিয়ার বাসভবন সব জায়গাতেই ছিলেন উতসাহী মানুষ। এক সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার বাসভবন থেকে চলে যেতে বলেন।জানান চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
