সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুতি চলছিলই। সেই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। এই ঐতিহাসিক ত্রিসেনা অভিযানের পরপরই, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় এক লাইনের কড়া বার্তা দিয়ে বলেন, “বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা দেখাতে হবে।”
পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালিয়েছে। অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালানো হয়। ধ্বংস করে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি শিবির। জানা গেছে যে সব শিবির থেকে ভারতে জঙ্গি হামলা চালানোর ছক তৈরি ও পরিচালনা করা হত জঙ্গিদের, সেইসব শিবির রাতের অন্ধকারে গুঁড়িয়ে দিয়েছে ভারত।
জানা গেছে লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন ও জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির ৯টি ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে ভারতীয় সেনা।তবে মন্ত্রকের দাবি, যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। দিল্লি বহুবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে এবং আন্তর্জাতিক মঞ্চে বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক দিয়েছে।
নয়াদিল্লিতে রাত জেগে ‘অপারেশন সিঁদুর’-এর উপর কড়া নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। আর ধারাবাহিক ভাবে তাঁকে পরিস্থিতি সম্পর্কে খবরাখবর জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই অভিযানের পরপরই, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় এক লাইনের কড়া বার্তা দিয়ে “বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা দেখাতে হবে” বলে বার্তা দিয়েছেন। গত সপ্তাহেই বিদেশমন্ত্রী জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলির—যেমন আলজেরিয়া, গ্রিস, সিয়েরা লিওন, গায়ানা, পানামা, স্লোভেনিয়া ও সোমালিয়ার— বিদেশমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেখানে তিনি ভারত সরকার পাহালগাম হামলার নেপথ্যে থাকা দোষীদের বিচারের মুখোমুখি করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
