পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতার বিভিন্ন স্কুলে যুদ্ধের মহড়া করা হলো। যার মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার লা মার্টিনিয়র স্কুল। প্রথমে সকাল 11 টা কুড়ি মিনিট নাগাদ লা মার্টস বয়েজ স্কুলে যুদ্ধের সাইরেন বাজানো হয়। সঙ্গে সঙ্গে পড়ুয়াদের বেঞ্চের নিচে বসিয়ে আমি আঙ্গুল দিয়ে কি করতে হবে তা বোঝানো হয়। এরপরে সাইডেন বাজলে পড়ুয়াদের মাঠে নিয়ে যাওয়া হয়। আপৎকালীন পরিস্থিতিতে কি করতে হবে তা শেখানো হয় পড়ুয়াদের। সেনাও পুলিশকর্তারা ছাড়াও এই মহড়ায় উপস্থিত ছিলেন চিকিত্সক সন্দীপ সরকার।
তৃতীয়বার সাইড ইন বাজার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের স্কুলের ভিতরে চলে যেতে বলা হয়। লা মার্টস বয়েজ স্কুলের পর একইভাবে মহড়া চলে লা মার্টস গার্লস স্কুলেও। আইরিন বাজানোর পাশাপাশি সেনা ও পুলিশকর্তাদের হাতে স্যাটেলাইট ফোন দেখা যায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে হয় এবং কোন কোন পদ্ধতিতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে এই মহড়ার আয়োজন বলে জানানো হয়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
