সুদীপ্ত চট্টোপাধ্যায়
আন্তর্জাতিক সীমান্তবর্তী দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মুখ্যমন্ত্রীরা ছাড়াও থাকবেন ও ডিজিপিরা। বৈঠকে থাকবেন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার , সিকিম, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা। বৈঠকে থাকবেন লাদাখ ও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেলরাও। পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল সীমান্তের সঙ্গে যুক্ত সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। মূলত অভ্যন্তরীণ সুরক্ষা এবং প্রতিবেশী দেশগুলির কার্যকলাপ নিয়ে কি কি সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। বৈঠকে তা নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই সীমান্ত আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যগুলোতে যুদ্ধের মহড়া শুরু হয়েছে আজ থেকে। পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রত্যাগাতের আশঙ্কা এবং তা থেকে সতর্ক থাকতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তারই একটি রূপরেখা তৈরীর জন্যই এই বৈঠকের অবতারণা বলে মনে করা হচ্ছে। আগামীকাল দিল্লিতে কেন্দ্রের পক্ষ থেকে সর্বদল বৈঠকও ডাকা হয়েছে। ভারত পাক যুদ্ধকালীন পরিস্থিতি অপারেশন সিন্দুর এবং সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে সব রাজনৈতিক দল একজোট হয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই এই সর্ব দল বৈঠক ডাকা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
