By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধর্ম পালন করবেন মমতা
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধর্ম পালন করবেন মমতা
রাজনীতি

যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধর্ম পালন করবেন মমতা

Jazzbaat 24 Bangla
Last updated: May 7, 2025 2:59 pm
Jazzbaat 24 Bangla
Share
4 Min Read
SHARE
যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধর্ম পালন করবেন মমতা
👁️ 5
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

সুদীপ্ত চট্টোপাধ্যায়

দেশকে ভালোবেসে সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্র যে গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইন অনুযায়ী চলবে রাজ্য সরকার। আতঙ্ক নয় বরং সতর্ক ও সংযত থেকে যারা দেশের হয়ে লড়াই করছেন তাদের পাশে থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আগে দেশ তারপর সবকিছু’ ঠিক এই বার্তাই দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে যে দশটি সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। বৈঠক শেষের পরে মুখ্যমন্ত্রী জানান, দেশের স্বার্থে কোন বিভেদ বা প্ররোচনায় পা না দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে হবে। এই পরিস্থিতিতে কি কি করণীয় তা নিয়ে কেন্দ্রীয় সরকার একটি গাইডলাইন প্রকাশ করেছে। সেই গাইডলাইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিশদ আলোচনাও হয়েছে। যদিও দেশের স্বার্থে গোপনীয়তা রক্ষার জন্য বৈঠক নিয়ে কোন কথা বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ” এটি একটি বিশেষ সময়। এই সময় গোপনীয়তা রক্ষার সময়। তাই গোপনীয়তা বজায় রেখে শান্ত সংযত ও সতর্ক থাকতে হবে সবাইকে। অযথা আতঙ্কিত না হয়ে দেশের স্বার্থে দেশের হয়ে যারা লড়াই করছেন তাদের পাশে থাকতে হবে।” দেশ রক্ষার লড়াইতে বাংলার অবদান কে স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ” আমরা দেশকে ভালবাসি। দেশের জন্য এই বাংলা অনেক রক্ত দিয়েছে প্রাণ বলিদান দিয়েছে। সকলে সতর্ক থাকুন, সংযত থাকুন।”

Contents
Welcome 🎉সুদীপ্ত চট্টোপাধ্যায়

দেশে যখন যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি তখন মিডিয়ার কি করনীয় সেটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যম হোক বা ডিজিটাল মিডিয়া অথবা মেইনস্ট্রিম মিডিয়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে অথবা বিভেদ তৈরি করবে এ ধরনের কোন সংবাদ প্রচার করা যাবে না। নিজে থেকে কোন খবর তৈরি না করে, না জেনে কোন মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় সংবাদমাধ্যমে যুদ্ধ সংক্রান্ত যে ডিবেট বা বিতর্ক হয় সেগুলো থেকে আপাতত বিরত থাকারও পরামর্শ দিয়েছেন মমতা। না জেনে বা না বুঝে অনেকে অনেক রকম মন্তব্য করলে তা নিয়ে মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়ায় বা কোন গন্ডগোল সৃষ্টি হতে পারে। এই ধরনের কোন পরিস্থিতি তৈরি হলে রাজ্য সরকার যে তার দায় নেবে না সেটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন ” সমাজমাধ্যম থেকে ডিজিটাল মিডিয়া অথবা মেইনস্ট্রিম মিডিয়ায় এই ধরনের পরিস্থিতিতে কি কি করতে হবে তা কেন্দ্রীয় গাইডলাইনে যেমন বলা আছে তেমনি এর অন্যথা হলে কি ব্যবস্থা নেয়া হবে সেটাও উল্লেখ করা আছে।” যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কেন্দ্রীয় গাইডলাইন যে অক্ষরে অক্ষরে মানা হবে সেটাও স্পষ্ট করে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ ও রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে সংযোগকারী বা নোডাল অফিসার হিসেবে রাজ্যের মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গাইডলাইনে কি কি বর্ণিত আছে এবং রাজ্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করছে তার পাশাপাশি রাজ্যের গোটা পরিস্থিতি নিয়ে হিন্দির সঙ্গে আলোচনা দায়িত্ব পালন করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান আগামীকালই রাজ্য কৃষি বিপণন দপ্তরের সঙ্গে জরুরী বৈঠক ডাকা হয়েছে দেশে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় সেই অবস্থা সুযোগ নিয়ে যাতে রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফাটকা কারবার বা কালোবাজারি না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষ কর্মসূচি নেওয়া হবে ওই বৈঠকে।

You Might Also Like

প্র্যাকটিস করছেন মুখ্যমন্ত্রী! ধর্না নিয়ে মমতাকে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর

দল গড়তেই নাম বদল! হুমায়ুন কবীরের পার্টিতে হঠাৎ ‘আম’ কেন?

রাজ্যসভায় বিজেপির বড় চমক! মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহা, জয়ের ব্যাপারে ১০০% আত্মবিশ্বাস দলের

“এর থেকে মহৎ কাজ হতে পারে না”, বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার পর বললেন কোয়েল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article যুদ্ধ-যুদ্ধ আবহে বেসরকারি স্কুলে রবীন্দ্র জয়ন্তী থেকে ছুটি ঘোষণার আবেদন মুখ্যমন্ত্রীর
Next Article ‘উত্তেজনা চায় না ভারত, কিন্তু পাকিস্তান যুদ্ধ চাইলে প্রস্তুত আছি’, আমেরিকা, রাশিয়াকে সাফ জানালেন ডোভাল
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাজভবনে রবি
জাজবাত প্লাস March 6, 2026
ভিক্টোরিয়ায় মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি-ইমেল পেয়েই অভিযোগ দায়ের, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
রাজ্য মহানগর March 6, 2026
প্র্যাকটিস করছেন মুখ্যমন্ত্রী! ধর্না নিয়ে মমতাকে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর
রাজনীতি রাজ্য March 6, 2026
স্ট্যালিনের সঙ্গে সংঘাতে যিনি খবরের শিরোনাম, সেই আর এন রবি এখন বাংলার রাজ্যপাল!
রাজ্য March 6, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • রাজভবনে রবি
  • ভিক্টোরিয়ায় মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি-ইমেল পেয়েই অভিযোগ দায়ের, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
  • প্র্যাকটিস করছেন মুখ্যমন্ত্রী! ধর্না নিয়ে মমতাকে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর
  • স্ট্যালিনের সঙ্গে সংঘাতে যিনি খবরের শিরোনাম, সেই আর এন রবি এখন বাংলার রাজ্যপাল!
  • অলির ঘাঁটিতে এগিয়ে ‘ভারত-বিরোধী’ বলেন্দ্র

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?