নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘আমার বস’ মাতৃদিবসে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি মা-ছেলের সম্পর্কের আবহে সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।
চলচ্চিত্রে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার ছাড়াও রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, গৌরব চক্রবর্তী ও সৌরসেনী মৈত্র।
ছবির এক বিশেষ দৃশ্যে সাবিত্রী চট্টোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের কথোপকথন দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। সেখানে সাবিত্রী মুখের উপর কাঞ্চনের চরিত্রকে একহাত নেন। সংলাপে ছিল এমন সপাট জবাব, যে মুহূর্তে প্রেক্ষাগৃহে সিটি আর করতালির বন্যা বয়ে যায়।
এই দৃশ্যটি রিল আর রিয়েলের সংমিশ্রণে তৈরি এক অনবদ্য মুহূর্ত—যা দর্শকদের মনের মধ্যে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। সাবিত্রী চট্টোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, তিনি আসল ‘বস’।
ছবিটি বয়স্ক নাগরিকদের বাস্তব জীবনের সমস্যা এবং পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
