ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, প্রাক্তন রাজ্যসভার সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা, উত্তর ২৪ পরগণা জেলা সিআইটিইউ-র সভাপতি কমরেড নেপালদেব ভট্টাচার্য আজ রাত ১.২৫ মিনিটে প্রয়াত হয়েছেন। তাঁর মরদেহ মেডিকা হসপিটালে রয়েছে। আজ ১৩ মে, ২০২৫ সকাল ১০ টায় কমরেড নেপালদেব ভট্টাচার্যের মরদেহ হসপিটাল থেকে প্রথমে সিআইটিইউ রাজ্য দপ্তর শ্রমিক ভবনে ও তারপর এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন হয়ে, দত্তবাগান মিল্ক কলোনির “বেলগাছিয়া ভিলায়” তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। তাঁর বাসভবন থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে বেলা ১২ টায় বারাসাতে সিপিআই(এম), উত্তর ২৪ পরগণা জেলা দপ্তরে পোঁছাবে। পার্টি জেলা দপ্তরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ সিআইটিইউ, উত্তর ২৪ পরগণা জেলা দপ্তর ব্যারাকপুরে নিয়ে আসা হবে বেলা ১ টায়। ব্যারাকপুর থেকে যাওয়া হবে তাঁর আদি বাসভবন ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায়। আতপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
