পাকিস্তানের হাইকমিশনের আধিকারিক নাকি কাজের বাইরেও বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন। আর সেই কারণেই ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিল নয়া দিল্লি। সময় বেঁধে দেওয়া হলো ২৪ ঘণ্টার। এবার সেই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। নিজের ‘দায়িত্ব-কাজের’ বাইরে গিয়ে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের মাটিতে থেকে পাক হাই কমিশনের ওই কর্তা এমন কিছু কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন, যার কারণে তাঁর সঙ্গে থাকা সরকারি ট্যাগ একেবারেই তাঁর সঙ্গে খাপ খায় না।
শুধু ২৪ ঘণ্টার মধ্যে ওই পাকিস্তানের হাইকমিশনারের আধিকারিককে দেশ ছাড়তেই বলা হয়েছে এমনটাই নয়। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, একইসঙ্গে দিল্লির পাক শীর্ষ কূটনীতিক চার্জ ডি’অ্যাফেয়ার্স তলব করে এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইসলামাবাদের তরফেএকই অভিযোগ উঠেছে পাকিস্তানে থাকা ভারতের হাই কমিশনের কর্তার বিরুদ্ধেও। Mint-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে, ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে পাকিস্তান। ভাবে তাঁকেও আগামী ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে যাতে তিনি পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে যান।
