“দিল্লিতে বহু বছর বাদে বিজেপি ক্ষমতায় এসেছে। বিহারেও এনডিএ জোট সরকার হবে। ২০২৬ সালে বাংলা থেকে তৃণমূল বিদায় নেবে। আর নিশ্চিতরূপে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে।” বক্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে।
‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’এর লক্ষ্যে বুধবার জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপির কর্মসূচিতে এসে এমনটাই বলেন দুবে। তাঁর মতে, দিল্লির নির্বাচনী ফলাফলের প্রভাব যেমন বিহারে পড়বে, তেমনি বিহার নির্বাচনের ফলের প্রভাবও বাংলায় পড়বে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, পাক অধিকৃত কাশ্মীর তাঁরা চান। এমনকি পুরোপুরো সন্ত্রাসবাদ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন জারি থাকবে। অপরদিকে কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, দেশকে ‘এক’ রাখতে এবং দেশকে বাঁচাতে পারবে একমাত্র বিজেপি, আর নরেন্দ্র মোদি। তাঁর কটাক্ষ, ” রাষ্ট্রবিরোধীরা চেহারা বদল করে আপনাদের সামনে আসবে। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও লালু প্রসাদ যাদব, আবার কখনও অখিলেশ যাদব। যদিও এঁরা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে দাবি করেন।” তাঁর অভিযোগ, “দেশের কথা কিংবা জনতার কথা না ভেবে এঁরা শুধু নিজেদের পরিবারের সুখ-সমৃদ্ধির কথাই ভাবেন।”এদিন তিনি দলের ‘কোর’ ভোট অটুট রাখারও বার্তা দেন।এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি নেত্রী শশী অগ্নিহোত্রী, বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় , ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
