তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ
সুদীপ্ত চট্টোপাধ্যায়
ফের শিরোনামে সরকারি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি। তবে এবার শিক্ষা ক্ষেত্রে নয়, নিয়োগ বিজ্ঞপ্তির প্রায় আড়াই গুনেরও বেশি বেআইনি নিয়োগের অভিযোগ সমবায় ব্যাঙ্কে।
তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কের এই নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। রাজ্য সরকার রং কর্তৃপক্ষ সহ সব পক্ষের হলফনামা তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ২১ জুলাইয়ের মধ্যে হলফনামা তলব হাইকোর্টের।
অভিযোগ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ক্যাটাগরির কর্মীর ক্ষেত্রে মোট ৫২ টি শূন্যপদ দেখিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্ক। অথচ শূন্যপদ ৫২ হলেও নিযুক্ত হয়েছেন ১৩১ জন! গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি নিয়োগে অনিয়মের অভিযোগ। শূন্য পদে বিজ্ঞপ্তির সঙ্গে নিয়োগের ক্ষেত্রে এই ফারাক কেন ? কিভাবে এই অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হয়েছে বা তার জন্য আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ কেন করা হয়নি এই সব কিছুর উত্তর জানিয়ে সবিস্তারে জানতে চেয়েসব পক্ষের কাছে হলফনামা চাইল হাইকোর্ট।
