Operation Sindoor: অপারেশন সিঁদুরে’র পরেই অমৃতসরের স্বর্ণমন্দিকেও (Golden Temple, Amritsar) নিশানা করেছিল পাকিস্তান। এছাড়াও পাঞ্জাবের একাধিক শহরকেও করা হয় টার্গেট। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসে একের পর এক মিসাইল এবং ড্রোন। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে মুখ থুবড়ে পড়ে পাকসেনার সামরিক শক্তি। সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনার হাতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম (India’s Air Defence) স্বর্ণমন্দির লক্ষ্য করে নিক্ষেপ করা সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম হয়।
ভারতীয় সেনার মেজর জেনারেল কার্তিক সি. শেষাদ্রি (Major General Kartik C Seshadri) সংবাদসংস্থাকে এদিন জানান, পাকসেনার কোনও নির্দিষ্ট টার্গেট ছিল না। তবে ভারতীয় সেনার ঘাঁটি, ধর্মীয় স্থান এবং জনবসতি এলাকাকে টার্গেট করা হতে পারে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল। এর মধ্যে স্বর্ণমন্দির যে থাকতে পারে সেই আশঙ্কাও ছিল। আর সেই আশঙ্কা থেকে প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছিল বলে জানান ওই সেনা আধিকারিক।
তাঁর কথায়, বিভিন্ন আধুনিক সামরিক অস্ত্রে ঐতিহ্যবাহী মন্দিরকে কভার দেওয়া হয়। আর সেই আশঙ্কা সত্যি হয় ৮ মে ভোরে। মেজর জেনারেলের কথায়, ভোরে পাকিস্তান থেকে একের পর এক লং রেঞ্জ মিসাইল যেমন ধেয়ে আসে, তেমনই ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান। এমনকী পাকসেনার টার্গেটে ছিল অমৃতসরের স্বর্ণমন্দিরও। সেনা কর্তার কথায়, এর জবাব দেওয়ার জন্য তৈরি ছিল ভারতীয় সেনা। আর তাই সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করা হয় এবং একের পর এক পাক ড্রোন এবং মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। স্বর্ণমন্দিরের কোনও ক্ষতি ভারতীয় সেনা হতে দেয়নি।
https://x.com/ANI/status/1924324220713963918?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1924324220713963918%7Ctwgr%5Ec5725458fe8f7de0591e7480d9e50f82795e23c5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Findia%2Fnews%2Fstory%2Fpakistan-targeted-amritsar-golden-temple-how-india-air-defense-saved-india-pakistan-ceasefire-pahalgam-ntc-dskc-2243590-2025-05-19
কিন্তু কীভাবে তা সম্ভব হল? আজ সোমবার ভারতীয় সেনার তরফে সেটির একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে আকাশ মিসাইল সিস্টেম (AKASH missile system), L-70 এয়ার ডিফেন্স গান সহ ভারতীয় সেনার হাতে থাকা সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমের একটি ডেমো সংবাদসংস্থার সামনে তুলে ধরে। একই সঙ্গে স্বর্ণমন্দির সহ একাধিক শহরকে কীভাবে পাকসেনার ড্রোন হামলা এবং মিসাইল থেকে বাঁচানো হয়েছে।
https://x.com/ANI/status/1924301968450937319?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1924301968450937319%7Ctwgr%5Ec5725458fe8f7de0591e7480d9e50f82795e23c5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Findia%2Fnews%2Fstory%2Fpakistan-targeted-amritsar-golden-temple-how-india-air-defense-saved-india-pakistan-ceasefire-pahalgam-ntc-dskc-2243590-2025-05-19
মেজর জেনারেল বলেন, ভারতীয় বাহিনী অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে সুনির্দিষ্ট কয়েকটি জায়গায় হামলা চালিয়েছ্যিল। বাহাওয়ালপুর এবং মুরিদকের মতো একের পর এক জঙ্গি ঘাঁটিতে চলে প্রত্যাঘাত। এই দুই জায়গা লস্কর এবং জইশের সদর দফতর। কিন্তু পাকিস্তান যেভাবে জনবসতিকে টার্গেট করেছে তাতে মুখের উপর জবাব দিয়েছে ভারতীয় সেনা।
