বাংলাদেশে নির্বাচন কবে হবে এই নিয়ে জটিলতা ছিলই, এবার এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানোয় তোপ দাগল খালেদা জিয়ার দল। স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচন দেরি করানোর চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শফিউল আলম প্রধানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন বলে প্রথম আলোর রিপোর্টে জানানো হয়েছে। একদিন আগেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস আলম এ কথাগুলো বলেন।
জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র না খুঁজে তাঁর এই দাবিকে যুক্তি দিয়ে ভাবার কথা জানান সারজিস আলম। স্থানীয় সরকার নির্বাচনের কিছু উপকারিতার কথাও বর্ণনা করেন তিনি। সারজিস আলম লেখেন ‘জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন হলে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তাঁর বার্তা জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের ‘লিটমাস টেস্ট’ হতে পারে।
তবে এন সি পির পাল্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন যে অনেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচনও চাইলেও তা সম্ভব নয়। তাঁর দাবি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য।এসব বলার মানে, জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা। তাঁর আরও দাবি বাংলাদেশের কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেরি করতে চায়।
কোনও দলের নাম না করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “হাজার হাজার ছাত্র–জনতার রক্তের বিনিময়ে … সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে।”
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
