Pakistan: ভারতের কাছে মার খেয়েও পদোন্নতি পাক সেনাপ্রধান জেনারেল (Pakistan Army chief General) আসিম মুনিরের (Asim Munir)। ফিল্ড মার্শাল (Field Marshal) হিসাবে তাঁকে আজ মঙ্গলবার স্বীকৃতি দেয় পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার। সে দেশে এটি সর্বোচ্চ মিলিটারি র্যাঙ্ক (Highest Military Rank)। এর আগে আয়ুব খানকে ফিল্ড মার্শাল হিসাবে পদোন্নতি করা হয়েছিল। এবার সেই তালিকায় নয়া নাম আসিম মুনির। তাও আবার কিনা ভারতের প্রত্যাঘাতে যখন বিধ্বস্ত সে দেশ, সেই সময় আর্মি জেনারেল মুনিরের পদোন্নতিতে সমাজ মাধ্যমে হাসির খোরাক পাকিস্তান।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফিল্ড মার্শাল হিসাবে পদন্নোতির পর এখন থেকে আসিম মুনিরের বুকে পাঁচটি স্টার থাকবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আয়ুব খান ১৯৫৯ থেকে ১৯৬৭ পর্যন্ত ফিল্ড মার্শাল হিসাবে দায়িত্ব সামলেছেন। জানা যায়, আজ মঙ্গলবার পাক মন্ত্রিসভা আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি করার সিদ্ধান্তে শিলমোহর দেয়। অন্যদিকে পাকিস্তানের এয়ার চিফ মার্শালের উপরেও আস্থা রাখছে পাক সরকার।
সেই অনুযায়ী, পাকিস্তানের বায়ুসেনা প্রধান জহির আহমেদ বাবর সিধুর (Air chief Marshal Zaheer Ahmad Babar Sidhu) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এয়ার চিফ মার্শাল অবসরের পরেও ওই পদেই বহাল থাকবেন বলেই খবর।
Pakistan: ব্যাপক ক্ষয়ক্ষতি পাকিস্তান জুড়ে
পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর বিশেষ অভিযান চালায় ভারত। পাকিস্তানের ভিতরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাল্টা প্রত্যাঘাত পাকিস্তান করলেও তা ব্যর্থ হয়। উল্টে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ভারত। এয়ারস্ট্রিপ থেকে শুরু করে সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকেও সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি পর্যন্ত ভারত প্রকাশ করে। যেখানে দেখা যায় একের পর এক এয়ারবেসে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।
পরিস্থিতির চাপে আমেরিকার দ্বারস্থ হতে বাধ্য হয় পাকিস্তান। সংঘর্ষ বিরতির আবেদন জানায়। যদিও পাক প্রধানমন্ত্রীর দাবি, যুদ্ধে নাকি বিজয় এসেছে তাদেরই।
