ত্রিপুরা,বিক্রম কর্মকার
বিয়ের পর প্রথম স্ত্রীকে নিয়ে বুধবার তিনদিনের ত্রিপুরা সফরে এসেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলিপ ঘোষ। দুইদিন তিনি আগরতলায় ছুটি কাটাবেন। আগামীকাল তিনি যাবেন ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। আগরতলা বিমানবন্দরে উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্বরা। জানা গিয়েছে, দিলীপ ঘোষের নিতান্তই পারিবারিক ও ব্যাক্তিগত সফর ত্রিপুরা। বিয়ের পরে প্রথম পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে এলেন দিলীপ ঘোষ। এর জন্য তিনি বেছে নিলেন বিজেপি শাসিত ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য।
ভিও
