PM MODI On Rahim Yar Khan Airbase: অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যে জবাব ভারত দিয়েছে, তা কখনই ভুলবে না। এমনকী রহিম ইয়ার খান এয়ারবেসে (Rahim Yar Khan Airbase) এমন আঘাত হেনেছে তা আইসিইউতে পৌঁছে গিয়েছে বলে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM MODI)। গত ২২ এপ্রিল অর্থাৎ ঠিক এক মাস আগে ভয়াবহ পহেলগাঁও হামলার ঘটনা ঘটে। নৃশংসভাবে ২৬ জনকে খুন করা হয়। আর সেই ‘বদলা’ নিতেই পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত।
আর এই ঘটনার ঠিক একমাসের মাথায় আজ বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভা থেকে পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দেন। একই সঙ্গে বিশেষ অভিযান নিয়ে বাহিনীর প্রশংসাও পর্যন্ত করেন। বলেন, অপারেশন সিঁদুর সফল হওয়ার পর পাকিস্তান ভারতের একাধিক এয়ারবেসকে নিশানা করে, কিন্তু সামান্যতম ক্ষতি পর্যন্ত করতে পারেনি।
আর এরপরেই মোদীর হুঙ্কার, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে এমন ভাবে হামলা চালিয়েছে যে আইসিইউ-তে পৌঁছে গিয়েছে, কবে আবার খুলবে কেউ জানে না। পাশাপাশি অপারেশন সিঁদুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গত ২২ তারিখের জবাব ২২ মিনিটে দেওয়া হয়ছে। আর তাতেই সন্ত্রাসবাদের ঘাঁটি তছনছ হয়ে গিয়েছে। গুঁড়িয়ে গিয়েছে ৯টি ঘাঁটি।”
প্রধানমন্ত্রীর কথায়, সিঁদুর যখন বারুদ হয় তখন কি হয় তা গোটা বিশ্ব সাক্ষী থেকেছে। এমনকী প্রবল চাপের মুখে পাকিস্তান হাঁটু ঝোকাতে বাধ্য হয়েছে। আর এটাই নতুন ভারত। বদলা নয়, ন্যায়ের স্বরূপ। সন্ত্রাসবাদী হামলা হলে ভারত জবাব দেবে। পাকিস্তানের মুখোশ বিশ্বের সামনে খোলা হবে বলেও হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
PM MODI On Rahim Yar Khan Airbase: রহিম ইয়ার খানে ব্যাপক ক্ষতি
অপারেশন সিঁদুরের পর ভারতে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। যদিও তা ব্যর্থ হয়। পাল্টা জবাব দিতে রহিম ইয়ার খান এয়ারবেসে হামলা চালায়। আর সেই হামলা এতটাই স্পষ্ট ছিল যে বিমানঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। এবং এয়ারস্ট্রিপে বড় গর্ত হয়ে যায়।
