India-Moscow: পাকিস্তান থেকে ধেয়ে আসা একাধিক ড্রোন মিসাইলকে ধ্বংস করে ‘হিরো’ ভারতের ‘সুদর্শন’ S-400। রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম (air defence system)। যা গত কয়েকবছর আগে রাশিয়া থেকে কেনে ভারত। ইতিমধ্যেই কয়েকটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেলেও আরও কয়েকটি পাওয়া বাকি আছে। আর তা দ্রুত পেতে চাইছে ভারত। সেই কারণেই জানাতেই মস্কো সফরে যেতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (National Security Advisor Ajit Doval)।
আগামী সপ্তাহেই এই সফর তিনি করতে পারেন। জানা যাচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত এনএসএর ১৩তম আন্তর্জাতিক বৈঠক রয়েছে মস্কোতে। যা আগামী ২৭ মে থেকে ২৯ মে’ পর্যন্ত চলবে। মূলত সেই বৈঠকে যোগ দিতেই রাশিয়া সফর অজিত দোভালের। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব (Security Council secretary) সের্গেই শোইগু (Sergey Shoigu) এই বৈঠকের নেতৃত্ব দেবেন।
আর এই বৈঠকের মাঝেই আলাদা করে তাঁর সঙ্গে বৈঠক করতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যেখানে বাকি দুটি এস ৪০০ দ্রুত ভারতকে দেওয়ার আবেদন জানানো হতে পারে বলে খবর। অন্যদিকে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এস ৪০০ এর আপডেট ভার্সন নিয়েও ভারত রাশিয়ার সঙ্গে কথা বলতে পারে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি।
কার্যত বিতর্ক চাপ উপেক্ষা করেই ২০১৮ সালে রাশিয়া থেকে এস এস-৪০০ মিসাইল সিস্টেম কিনেছিল ভারত। সেই অনুযায়ী ইতিমধ্যে তিনটি ভারতের হাতে তুলে দিয়েছে মস্কো। যা দেশের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। এখনও আরও দুটি হাতে পাওয়া বাকি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য লজিস্টিক চ্যালেঞ্জের কারণে চতুর্থ স্কোয়াড্রনটি ২০২৫ সালের শেষ নাগাদ এবং পঞ্চম স্কোয়াড্রনটি ২০২৬ সালে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম যত দ্রুত সম্ভব হাতে পেতে চাইছে ভারত।
এস ৪০০ বিশ্বের অন্যতম আধুনিক এবং অ্যাডভান্সড লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (long-range air defence system)। রাশিয়ার আলমাজ-অ্যান্টে (Almaz-Antey) বলে একটি সংস্থা এই ব্যবস্থা তৈরি করেছে। ৪০০ কিমি দূরের টার্গেট ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই ব্যবস্থা। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার সময় এই ব্যবস্থা দারুণ খেল দেখিয়েছিল। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা ড্রোন-মিসাইল আকাশপথেই ধ্বংস করে দিতে সক্ষম হয় এস-৪০০।
