ড্রাইভারকে ছুরি মারার অভিযোগ ‘সেকশন ৩৭৫’ খ্যাত পরিচালক মনীশ গুপ্তার বিরুদ্ধে! পারিশ্রমিক সংক্রান্ত বিরোধের জেরে নাকি ড্রাইভারকে ছুরি দিয়ে আঘাত করেছেন পরিচালক। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পরিচালকের বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের বার করেছেন তাঁর ড্রাইভার।
আক্রান্ত ড্রাইভারের নাম রাজিবুল লস্কর, বয়স ৩৮ বছর। আহত ড্রাইভার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিচালক মনীশ গুপ্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৮ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। ভারসোভা থানার এক অফিসার জানিয়েছেন, “আমরা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। অভিযুক্ত পরিচালক নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। তিনি তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক বলে জানিয়েছেন।”
মিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে মনীশ গুপ্তা তাঁর আইনজীবী দিনেশ তিওয়ারির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আইনজীবী তিওয়ারি জানান, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং টাকা আদায়ের ষড়যন্ত্র। অভিযোগকারী রাজিবুল আগে একটি ব্যাঙ্ক প্রতারণার মামলায় জড়িত। তাঁর বিরুদ্ধে একটি অপরাধমূলক মামলা বিচারাধীন। সে এবং তাঁর ঘনিষ্ঠরা পরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়ে চাপ সৃষ্টি করতে চাইছে। আমরা রাজিবুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের ও মিথ্যা তথ্য দেওয়ার জন্য আইনি পদক্ষেপ নিতে চলেছি।” অন্যদিকে, ড্রাইভার রাজিবুল লস্করের আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ দ্রুত অভিযুক্তের গ্রেফতারের দাবি তুলেছেন।
Leave a comment
Leave a comment
