দিন কয়েক আগেই দীপিকার বিরুদ্ধে স্ক্রিপ্ট চুরির অভিযোগ এনেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সেই নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল দীপিকার নাম। ফের তিনি উঠে এলেন সংবাদের শিরোনামে, নেপথ্যে বলি অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক! এবার দীপিকা পাড়ুকোনকে নিয়ে আরও এক চমকপ্রদ তথ্য সামনে এল। দীপিকার সঙ্গে তিনি দু’বছরের প্রেমের সম্পর্কে ছিলেন বলে দাবি করে বসলেন জনপ্রিয় মডেল এবং অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম।
সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে মুজাম্মিল জানান, “দীপিকা মুম্বাইতে আসার পর প্রথম যার সঙ্গে দেখা হয়েছিল, সে আমি। ও-ই আমায় প্রথম ডেটের প্রস্তাব দেয়। আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি এবং প্রচুর সময় একসঙ্গে কাটাই।” মুজাম্মিল আরও বলেন, “যখন দীপিকা ও আমি সম্পর্কে ছিলাম, তখন আমি সাফল্যের মুখ দেখেছিলাম, আর দীপিকা তখনও স্ট্রাগল করছিল। আমি তখন পরিচিত মডেল ও অভিনেতা, দীপিকা তখন বিভিন্ন কাজের জন্য চেষ্টা করে যাচ্ছিল। তাই আমি বুঝতে পারি, সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমিই দীপিকার সঙ্গে ব্রেকআপ করি।”
তবে দীপিকার প্রশংসাও করেছেন মুজাম্মিল। তিনি বলেন, “আজ দীপিকা বলিউডের সুপারস্টার। আমরা আজও বন্ধু, তবে বিয়ের পর আমাদের আর বিশেষ যোগাযোগ নেই। ওর সব সিনেমা আমি দেখি। দীপিকা খুব ভালো একজন মানুষ।”
উল্লেখ্য, মডেলিং দুনিয়ার ‘পোস্টার বয়’ হিসেবে খ্যাত মুজাম্মিল ইব্রাহিমকে প্রথম দেখা যায় রাখি সাওয়ন্ত ও লাকি আলির সঙ্গে ‘পরদেশিয়া’ মিউজিক ভিডিয়োতে। বলিউডে তার যাত্রা শুরু হয় ২০০৭ সালে, পূজা ভাট পরিচালিত ‘ধোঁকা’ সিনেমা দিয়ে। সেই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারে ‘সেরা নবাগত অভিনেতা’র মনোনয়নও পেয়েছিলেন। এছাড়াও তিনি ‘উইল ইউ ম্যারি মি’, ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’-এ কাজ করেছেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
