বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-র শুটিং করছেন ক্রোয়েশিয়ায়। শুক্রবার সকাল থেকে অভিনেত্রীর কিছু ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তোলপাড়।
নতুন ছবিগুলিতে অনন্যাকে দেখা যাচ্ছে পাউট করতে, নিজের ট্যানড লুক ফ্লন্ট করতে এবং গাড়ির ভেতর বসে থাকতে। ঠিক এখানেই শুরু হয়েছে জল্পনা। লিপ সার্জারি করালেন অনন্যা? অনেকেই মনে করছেন, তাঁর ঠোঁটে পরিবর্তন এসেছে, যা লিপ ফিলারের ফল। ছবি ভাইরাল হতেই নেটিজেনদের কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, “এখন তো দিশা পাটানির মতো লাগছে।” কেউ বলছেন, “ফিলার? বোটক্স? এ সব দরকার ছিল?” আবার কেউ খোলাখুলি বলেছেন, ‘মুখটাই তো নষ্ট করে ফেললে মেয়ে!’
এই মুহূর্তে অনন্যা ও কার্তিকের নতুন ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। পরিচালক সমীর বিদ্বান পরিচালিত এই রোমান্টিক-কমেডি ছবিটি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ -এ ভ্যালেন্টাইনস ডে -র আগে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। প্রযোজনায় করন জোহর। ইনস্টাগ্রামে করন জোহর দু’জনের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তারা পাসপোর্ট দিয়ে ঠোঁট ঢেকে কিস করছেন, যা সিনেমার প্লটের কৌতূহলও বাড়িয়ে দিয়েছে।
এর আগে ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে অনন্যা ও কার্তিক একসঙ্গে কাজ করেছিলেন। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব, এমনকি প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে এই মুহূর্তে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে যতটা আলোচনা, অনন্যার ঠোঁটের চেহারা নিয়ে ততটাই হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়।
