ইজরায়েল পরমাণু হামলা করলে, পাকিস্তানও আঘাত করবে! প্রয়োগ করবে পরমাণু শক্তি। যুদ্ধের আবহেই চাঞ্চল্যকর দাবি তেহরানের। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তাহলে ইরান এবং ইজরায়েল যুদ্ধে এবার নিজেদের জড়াবে ইসলামাবাদ? যদিও এই চর্চা শুরু হতেই এহেন দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে পাকিস্তান।
চাঞ্চল্যকর দাবি ইরানের
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই জানিয়েছেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। এক্ষেত্রে ইজরায়েল যদি পরমাণু শক্তির ব্যবহার করে, তাহলে ইসলামাবাদও সে দেশের উপর পরমাণু হামলা করবে। আর এমনটাই আশ্বাস পাকিস্তানের কাছ থেকে পাওয়া গিয়েছে বলে দাবি ওই শীর্ষ আধিকারিকের।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ইরানের পারমাণবিক, সামরিক সহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। আর এই হামলায় একাধিক শীর্ষ সেনা আধিকারিকের মৃত্যু হয়। এরপরেই প্রত্যাঘাত করে ইরানও। এর মধ্যেই সে দেশের সেনা শীর্ষ কর্তার মন্তব্য ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে।
কী বলছে পাকিস্তান?
যদিও এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি, ইজরায়েলের উপর পরমাণু হামলা করা কোনও কথাই হয়নি। এমনকী এমন কোনও মানসিকতাও যে নেই তাও স্পষ্ট করে দিয়েছেন খোয়াজা আসিফ। তবে ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে গত কয়েকদিন আগেই পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান, ইয়েমেন, ফিলিস্তাইনের উপর হামলা চালাচ্ছে ইজরায়েল। এক্ষেত্রে বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলিকে একজোট হওয়ার কথা বলেন। তাঁর কথায়, ‘মুসলিম দেশগুলো যদি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রতিটি দেশকেই একই পরিণতি ভোগ করতে হবে’। দ্রুত ওআইসি অর্থাৎ ওরগানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের বৈঠক ডাকার কথাও বলেন।
ইজরায়েল এবং ইরান পরমাণু নীতি
ইজরায়েল- ইজরায়েল নিজেদের পারমাণবিক নীতি সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানায়নি। অস্ত্র ভাণ্ডারে কত পারমাণবিক অস্ত্র আছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ৮০ থেকে ২০০ অস্ত্র থাকতে পারে বলে অনুমান।
ইরান- তেহরানের দাবি, তাদের পরমাণু নীতি শান্তিপূর্ণ। মূলত বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবন্ধ। তেহরানের দাবি, পরমাণু অস্ত্র তৈরির পক্ষে না। কিন্তু সেই দাবি মানতে নারাজ আমেরিকা সহ একাধিক দেশ। বিশেষ করে ইউরেনিয়াম ভাণ্ডারকে মজুত করা থেকে যেভাবে মিসাইলের উন্নতি ঘটিয়েছে ইরান, তাতে সন্দেহ আরও তীব্র হয়েছে।
পাকিস্তানের হাতে কত পরমাণু অস্ত্র?
